জৈন্তাপুরে পুলিশের অভিযানে ৯০ বোতল ফেনসিডিল আটক
জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুরে তামাবিল হাইওয়ে পুলিশের অভিযান পরিচালনা করে ৯০ বোতল ফেনসিডিল আটক করেছে।
হাইওয়ে পুলিশ সূত্র জানায়, ২২ জানুয়ারী বুধবার রাত সাড়ে ১০ টার দিকে গোপন সংবাদের ভিত্তিত্বে সিলেট -তামাবিল মহাসড়কের কাটাগাং এলাকায় চেকপোস্ট বসিয়ে অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হাবিবুর রহমানের নেতৃত্বে অভিযান পরিচালনা করে একটি নাম্বারপ্লেট বিহীন সিএনজি চালিত অটোরিকশা হতে ৯০ বোতল ফেন্সিডিল আটক করা হয় । এসময় মাদক ব্যবসায়ীরা পুলিশের চেকপোস্ট দেখে ফেন্সিডিল সহ গাড়ী ফেলে পালিয়ে যায়।
তামাবিল হাইওয়ে পুলিশর অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হাবিবুর রহমান জানান, গোপন সংবাদ পেয়ে তাৎক্ষনিক আমরা চেকপোষ্ট বসাই। গাড়ী চেকিং শুরু হলে ফেন্সিডিল সহ সিএনজি চালিত আটোরিক্সা আটক করি। ফেন্সিডিল উদ্ধারের ঘটনায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।
Related News
জৈন্তাপুরে ৭৩টি নৌকা ধ্বংস, ৮ হাজার ঘনফুট বালু জব্দ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলনের বিরুদ্ধে টাস্কফোর্সের যৌথ অভিযানে ৭৩টিRead More
ওসমানীনগরে শিশুর সর্বনাশ করার অভিযোগে বৃদ্ধ গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগরে চার বছর বয়সী এক শিশুকে ধর্ষণের মামলায় ৬০ বছর বয়সীRead More



Comments are Closed