হবিগঞ্জের সাবেক এমপি আবু জাহিরের সম্পদ ক্রোকের আদেশ
বৈশাখী নিউজ ডেস্ক: সাবেক সংসদ সদস্য ও হবিগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি মো. আবু জাহির ও তার পরিবারের সদস্যদের নামে অপরাধলব্ধ ১০ কোটির অধিক টাকা মূল্যের সম্পদ ক্রোকের আদেশ দিয়েছেন আদালত।
বুধবার (২২ জানুয়ারি) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন হবিগঞ্জ জেলার সিনিয়র স্পেশাল জজ জেসমিন আরা বেগম।
দুদকের অভিযোগ, আবু জাহির ও তার পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয় বহির্ভূত ১০ কোটি ১২ লাখ ৩৭ হাজার ৬৭৪ টাকা মূল্যের স্থাবর ও অস্থাবর সম্পদের খোঁজ মিলেছে। এর মধ্যে বাড়ি, গাড়ি ও জায়গা রয়েছে।
এসব সম্পদ মো. আবু জাহির, স্ত্রী আলেয়া আক্তার, ছেলে ইফাত জামিল, মেয়ে আরিফা আক্তার মুক্তি ও ছোটভাই বদরুল আলমের নামে। ভূমিদস্যুতা, চাঁদাবাজি ও উন্নয়ন প্রকল্পের টাকা আত্মসাতের মাধ্যমে এসব সম্পদ গড়েছেন জাহির।
এসব তথ্য উল্লেখ করে সংস্থার সমন্বিত জেলা কার্যালয়, হবিগঞ্জের উপপরিচালক মো. এরশাদ মিয়া অপরাধলব্ধ সম্পদ ক্রোক/ফ্রিজ আদেশ ও এরপর রিসিভার বা জিম্মাদার নিয়োগের অনুমতি চেয়ে আদালতে আবেদন করেন।
মো. এরশাদ মিয়া বলেন, অনুসন্ধানকালে প্রাপ্ত রেকর্ডপত্র পর্যালোচনা, অভিযোগ সংশ্লিষ্ট আবু জাহির ও তার পরিবারের সদস্যদের নামের এসব সম্পদ আয়ের সাথে সংগতিপূর্ণ নয়।
এগুলো কেনাবেচার পাঁয়তারা চলছে বিধায় আদালতে ক্রোকের অনুমতি চেয়ে আবেদন করা হয়। বিচারক তা মঞ্জুর করেছেন।
Related News
হবিগঞ্জে নারীদের আপত্তিকর ছবি ধারণ নিয়ে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচংয়ে মেয়েদের স্কুল, কলেজ ও মাদ্রাসায় যাতায়াতের পথে ইভটিজিং এবং নারীদেরRead More
হবিগঞ্জে ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হেলাল আটক
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বাহুবলে সরকারিভাবে নিলামে কেনা ভারতীয় জিরাবোঝাই একটি ট্রাক আটকে পাঁচ লাখRead More



Comments are Closed