Main Menu

সোমেশ্বরীর নৌ পথে ট্রলার বোঝাই ভারতীয় চিনির চালান জব্দ

সুনামগঞ্জ প্রতিনিধি: ভারত থেকে চোরাচালানের মাধ্যমে নিয়ে আসা একটি চিনির চালান জব্দ করেছে সুনামগঞ্জের মধ্যনগর থানা পুলিশ।

শুক্রবার (৩ জানুয়ারী) বিকেলে উপজেলার প্রবাহমান সীমান্তনদী সোমেশ্বরীর থেকে ওই চিনির চালানটি জব্দ করা হয়।

জব্দ তালিকা প্রণয়ন ও মামলা দায়েরের পর শনিবার সকালে থানার ওসি মোহাম্মদ সজীব রহমান এ তথ্য নিশ্চিত করেন।

ওসি জানান, থানা পুলিশের টিম সীমান্ত নদী সোমেশ্বরীর নৌ পথে শুক্রবার বিকেলে সন্দেহভাজন ইঞ্জিন চালিত (ষ্টিল বডি) একটি ট্রলারে তল্লাশীকালে শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে চোরাচালানের মাধ্যমে নিয়ে আসা ৩৯৫০ কেজি (৭৯ বস্তা) চিনি ও পরিবহন কাজে ব্যবহ্নত ওই ট্রলারটি জব্দ করে। জব্দকৃত ট্রলার ও চিনির মুল্য প্রায় ১০ লাখ টাকা।

শুক্রবার রাতে পুলিশ বাদী হয়ে অজ্ঞাতনামা চোরকারবারিদের পলাতক আসামি দেখিয়ে সংশ্লিষ্ট ধারায় মধ্যনগর থানায় একটি মামলা দায়ের করে।

Share





Related News

Comments are Closed