সচিবের ছেলে পরিচয়ে প্রতারণা, সিলেটে যুবক গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিনিয়র সচিব পদমর্যাদায় মেক্সিকোয় রাষ্ট্রদূত পদে দায়িত্বরত সিলেটের মুশফিকুল ফজল আনসারীর ছেলে পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে ফাহিম আহমদ (২০) নামে এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (৩ জানুয়ারি) সিলেট নগরের রায়নগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে কোতোয়ালি থানাপুলিশ।
ফাহিম মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার দেওগাঁওয়ের রফিক মিয়ার ছেলে। সে সিলেট নগরীর রায়নগরের ৫২ নম্বর বাসায় থাকতো।
বিষয়টি নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, ফাহিম আহমেদ নিজেকে মুশফিকুল ফজল আনসারীর বড় ছেলে পরিচয় দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি ও বিভিন্ন নামিদামি স্কুলে ভর্তিসহ নানা বিষয়ে বিভিন্নজনের তদবিরের চেষ্টা করেছে। বিষয়টি জানতে পেরে রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারীকে অবহিত করেন তার সাবেক সহকর্মী সাংবাদিক আবু সুফিয়ান ফারাবী। এ সময় প্রতারক ফাহিম আহমেদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেন মুশফিকুল ফজল আনসারী। পরে ফাহিমের বিরুদ্ধে সিলেট কোতোয়ালি থানায় মামলা করেন সাংবাদিক আবু সুফিয়ান ফারাবী।
মামলার পর ফাহিমকে গ্রেপ্তারে পুলিশ তৎপরতা শুরু করলে শুক্রবার গভীররাতে তাকে রায়নগর থেকে গ্রেপ্তার করা হয়।
সাইফুল ইসলাম আরও জানান, প্রতারক ফাহিম আহমেদ আওয়ামী সরকারের সময়ে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রটোকল অফিসারের আত্মীয় পরিচয়ে নানা ধরনের প্রতারণা করেছে। গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
Related News
নিষিদ্ধ সংগঠনের নৈরাজ্যের প্রতিবাদে সিলেটে কয়েস লোদীর নেতৃত্বে বিক্ষোভ
বৈশাখী নিউজ ডেস্ক: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের দেশব্যাপী নৈরাজ্য, অগ্নিসন্ত্রাস ও বিশৃঙ্খলা সৃষ্টিরRead More
অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে সিলেটে স্বেচ্ছাসেবক দলের মশাল মিছিল
বৈশাখী নিউজ ডেস্ক: নিষিদ্ধ ঘোষিত আওয়ামী সন্ত্রাসীদের কর্তৃক অগ্নিসন্ত্রাস ও সারাদেশে পরিকল্পিত নাশকতার প্রতিবাদে বৃহস্পতিবারRead More



Comments are Closed