কোরআন শরিফ অবমাননা দাঙ্গার ঘটনায় ‘মূল হোতা’ রিংকু গ্রেপ্তার
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জে কোরআন শরিফ অবমাননার ঘটনা পরবর্তী হিন্দু-মুসলিম দাঙ্গার ‘মূল হোতা, সেই আওয়ামী লীগ নেতা রিংকু কুমার দেবকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রিংকু জেলার দোয়ারাবাজার উপজেলা সদরের প্রয়াত যতীন্দ্র মোহন দেবের ছেলে ও সদর ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক।
গত বৃহস্পতিবার (২ জানুয়ারী) রাতে দোয়ারাবাজার উপজেলা সদর বাজার থেকে তাকে গ্রেপ্তার করে থানা পুলিশ।
শুক্রবার বিকেলে জেলা পুলিশের মিডিয়া সেল জানায়, ২০২৪ সালের ৩ ডিসেম্বর রাতে দোয়ারাবাজার উপজেলা সদর ইউনিয়নের মংলারগাঁও গ্রামের প্রফুল্ল দাসের ছেলে আকাশ দাসের ফেসবুক পোস্টে কোরআন শরিফ অবমাননার একটি কমেন্ট পাওয়া যায়।
এর পর থেকে ওই এলাকায় শুরু হয় নানা প্রতিক্রিয়া এবং গণউক্তেজনা। কোরআন শরিফ অবমাননার ঘটনায় আকাশ দাসকে পুলিশ গ্রেপ্তার করলেও তাৎক্ষণিক মুহুর্তে ওই এলাকায় হিন্দু-মুসলিম দাঙ্গা ছড়িয়ে দেয় রিংকু দেব। এরপর থেকেই সে আত্বগোপনে চলে যায়।
দোয়ারাবাজার থানার ওসি মোহাম্মদ জাহিদুল হক জানান, দোয়ারাবাজারে হিন্দু যুবক কর্তৃক পবিত্র কোরআন শরিফ অবমাননার ঘটনা পরবর্তী হিন্দু-মুসলিম দাঙ্গার ‘মূল হোতা, আওয়ামী লীগ নেতা রিংকু কুমার দেবকে গ্রেপ্তারের পর শুক্রবার তাকে সুনামগঞ্জ সদর মডেল থানায় অন্য একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে সদর মডেল থানায় সোপর্দ করা হয়েছে।
Related News
সুনামগঞ্জে ভাবীকে হত্যার দায়ে দেবরের যাবজ্জীবন
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের দিরাইয়ে পৈতৃক সম্পত্তি বিক্রির বিরোধের জেরে ভাবী হামিদা খানমকে (৬০) হাতুড়িRead More
সিলেট-সুনামগঞ্জ মহাসড়ক সংস্কারে প্রায় ৬ কোটি টাকার অনিয়মের অভিযোগ
সুনামগঞ্জ প্রতিনিধি: সড়কে সংস্কারের দৃশ্য নেই, মাঠে নেই কাঙ্ক্ষিত কাজের চিহ্ন—তবু কাগজপত্রে যেন কাজ শেষ।Read More



Comments are Closed