সুনামগঞ্জে খেলার মাঠে মেলা বন্ধের দাবিতে মানববন্ধন
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের পৌর শহরের ষোলঘর স্টেডিয়াম খেলার মাঠে বাণিজ্য মেলা বন্ধ দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২২ ডিসেম্বর) বিকালে বৃহত্তর ষোলঘর এলাকাবাসীর ব্যানারে স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত মানববন্ধনে পৌরসভার বিভিন্ন এলাকার ক্রীড়াপ্রেমী সচেতন নাগরিকগণ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা জানান, প্রতিবছর বাণিজ্য মেলার নামে মাঠ বন্ধ করে মেলা আয়োজন করে গান বাজনাসহ সার্কাসের মহড়া মাধ্যমে এলাকার পরিবেশ বিনষ্ট করা হয়। দীর্ঘ সময় মেলার মাঠ বন্ধ থাকায় খেলাধুলা থেকে বঞ্চিত হন এলাকার ক্রীড়ামোদীরা। খেলার মাঠে মেলা আয়োজনে কোনো বিধিবিধান না থাকলেও অর্থনৈতিক সুবিধার মাধ্যমে প্রতিবছরই মেলার অনুমোদন দেয়ার অভিযোগ তুলেন বক্তারা। শিশু-কিশোরদের মেধা বিকাশের স্বার্থে বাণিজ্য মেলার মাঠ অন্যত্র স্থানান্তরের দাবি তুলেন তারা৷ এলাকায়বাসীর দাবি উপেক্ষা করে মেলা আয়োজন করলে সাধারণ মানুষদের সাথে নিয়ে কঠোর আন্দোলনের পাশাপাশি আইনী লড়াইয়ের হুশিয়ারি প্রদান করেন সংশ্লিষ্টরা।
সাংবাদিক লুৎফুর রহমানের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, স্থানীয় বাসিন্দা সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট নজরুল ইসলাম শেফু, জয়নাল আবেদীন পীর, আব্দুল ওয়াদুদ পীর, এনরান হোসেন শেমল, মাহবুবুর রহমান রুবেল প্রমুখ।
Related News
জগন্নাথপুরে পিকআপ-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর শহরে পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শামসুদ্দিন সাদ্দামRead More
তাহিরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন দিল দুর্বৃত্তরা
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুরে গ্রামীণ ব্যাংকের একটি শাখার প্রধান দরজায় পেট্রল ঢেলে আগুন দিয়েছেRead More



Comments are Closed