নির্বাচন বিলম্ব হলে জাতীয় ঐক্য ও বিপ্লব ব্যাহত হতে পারে: হুমায়ুন কবির শাহীন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক, জাতীয়তাবাদী কৃষকদল সিলেট মহানগর শাখার সভাপতি ও জাতীয়তাবাদী ছাত্রদল সিলেট জেলা শাখার সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হুমায়ুন কবির শাহীন বলেছেন, দেশকে নিয়ে দেশী-বিদেশী ষড়যন্ত্র চলছে। চক্রান্তকারীরা বিজয়ের চেতনাকে নস্যাৎ করার ষড়যন্ত্র করছে। তাই আমাদের সচেতন থাকতে হবে, যাতে বিজয়ের চেতনা ও জাতীয় ঐক্যকে কেউ নস্যাৎ করতে না পারে। তিনি বলেন, আমরা অকুণ্ঠভাবে ড. ইউনুস সরকারকে সমর্থন দিয়েছি। , তাঁর নেতৃত্বে ধর্মবর্ণ-দলমত নির্বিশেষে সবাই মিলেট জাতীয় ঐক্য তৈরী করছি। তবে মানুষ দ্রুত জাতীয় নির্বাচনের মাধ্যমে তাদের ভোট দিতে চায়। জাতীয় নির্বাচন বিলম্ব হলে জাতীয় ঐক্য ও গণতন্ত্র বিপ্লব ব্যাহত হতে পারে।
রবিবার (২১ ডিসেম্বর) রাতে জাতীয়বাদী কৃষকদল সিলেট মহানগরীর জালালাবাদ থানা শাখার আহবায়ক কমিটির পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।
ফখর উদ্দিনের সভাপতিত্বে এবং আলমগীর হোসেন দুদু, কোরবান আলী ও হসান আহমদ আছারের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি একেএম তারেক কালাম, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও সদর উপজেলা বিএনপির সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক আজিজুর রহমান, মহানগর কৃষকদলের সাধারণ সম্পাদক সোলেমান আহমদ সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক রায়হান আহমদ, জেলা বিএনপির উপদেষ্টা ওয়ারিছ আলী, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মুরাদ হোসেন। বক্তব্য রাখেন বিএনপি নেতা এনাম আহমদ মেম্বার, ফারুক আহমদ, আব্দুস সালাম, সদর উপজলা যুবদলের সভাপতি আবুল হাসনাত, আলীবুর, লিমন আহমদ, দুলাল রেজা, জামাল উদ্দিন, আলমগীর হোসেন, জমির মিয়া, আশিকুর রহমান, ফজল আলী প্রমুখ।
Related News
নিষিদ্ধ সংগঠনের নৈরাজ্যের প্রতিবাদে সিলেটে কয়েস লোদীর নেতৃত্বে বিক্ষোভ
বৈশাখী নিউজ ডেস্ক: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের দেশব্যাপী নৈরাজ্য, অগ্নিসন্ত্রাস ও বিশৃঙ্খলা সৃষ্টিরRead More
অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে সিলেটে স্বেচ্ছাসেবক দলের মশাল মিছিল
বৈশাখী নিউজ ডেস্ক: নিষিদ্ধ ঘোষিত আওয়ামী সন্ত্রাসীদের কর্তৃক অগ্নিসন্ত্রাস ও সারাদেশে পরিকল্পিত নাশকতার প্রতিবাদে বৃহস্পতিবারRead More



Comments are Closed