আন্দোলনে শহীদদের প্রথম তালিকায় সিলেটের ৩১ জন
বৈশাখী নিউজ ডেস্ক: ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের প্রথম ধাপের খসড়া তালিকা প্রকাশ করেছে গণঅভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেল। তালিকায় রয়েছে সিলেট বিভাগ ৩১ জন শহীদের নাম।
এরমধ্যে সিলেট জেলার ১৩, হবিগঞ্জের ১৫ ও সুনামগঞ্জের ৩ জন রয়েছেন।
গণঅভ্যুত্থান বিশেষ সেলের দলনেতা অতিরিক্ত সচিব খন্দকার জহিরুল ইসলাম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সিলেট জেলার শহীদরা হলেন, সানি আহমেদ, মো. নাজমুল ইসলাম, হোস উদ্দিন, মিনহাজ আহমদ, মো. পাবেল আহমদ কামরুল, জয় আহমেদ, তারেক আহমদ, তাজ উদ্দিন, আবু তাহের, এটিএম তুরাব, সুহেল আহমেদ, মো. মোস্তাক আহমেদ, ওয়াসিম ও মঈনুল ইসলাম।
সুনামগঞ্জ জেলার শহীদরা হলেন, মো. আয়াতউল্ল্যাহ, হৃদয় মিয়া ও সোহাগ মিয়া।
হবিগঞ্জ জেলার শহীদরা হলেন, হোসাইন মিয়া, মো. আশরাফুল আলম, মো. মোজাক্কির মিয়া, শেখ নয়ন হোসাইন, মো. তোফাজ্জল হোসাইন, মো. সাদিকুর রহমান, আকিনুর রহমান, সোহেল আকঞ্জী, আজমত আলী, শেখ মো. শফিকুল ইসলাম, মামুন আহমদ রাফসান, মুনাঈল আহমদ ইমরান, রিপন চন্দ্র শীল, করিমুল ইসলাম ও মো. আনাস মিয়া।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জুলাই-আগস্টের ছাত্র জনতার গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করে প্রতিপক্ষের আক্রমণে শহীদ বা আহত হয়েছেন এমন ব্যক্তিদের নামের তালিকা চূড়ান্তকরণের লক্ষ্যে স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য অধিদফতর, ৬৪টি জেলায় গঠিত কমিটি নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
এতে আরও বলা হয়, প্রথম ধাপের উল্লিখিত খসড়া তালিকা দুটি আগামী ২৩ ডিসেম্বর সর্ব সাধারণের জন্য উন্মুক্ত থাকবে।
Related News
গোয়াইনঘাটে ট্রলি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে কিশোর নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ট্রলি গাড়ি ও হাইড্রলিক ডাম্পার ট্রাকের মুখোমুখি সংঘর্ষে রাসেলRead More
বিয়ানীবাজারে আ.লীগ ও ছাত্রলীগের ৪ নেতা-কর্মী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিয়ানীবাজারে নাশকতার পরিকল্পনার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের চারRead More



Comments are Closed