কমলগঞ্জ মণিপুরি ললিতকলা একাডেমিতে নৃত্য প্রশিক্ষণ শুরু
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: সংস্কৃতিক মন্ত্রণালয়ের উদ্যোগে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় মনিপুরি ললিতকলা একাডেমির আয়োজনে ২০২৪-২৫ অর্থবছরে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি বাস্তবায়নের আওতায় ৭ দিন ব্যাপী বাৎসরিক সাধারণ নৃত্য প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। প্রশিক্ষণে ২৫জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছে।
গত শুক্রবার (২০ ডিসেম্বর) বিকেলে মাধবপুর শিববাজারস্থ একাডেমির অডিটোরিয়ামে ৭ দিন ব্যাপী বাৎসরিক সাধারণ নৃত্য প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।
একাডেমির উপ-পরিচালক (চ: দা:) প্রভাস চন্দ্র সিংহের সভাপতিত্বে ও নাট্য প্রশিক্ষক শুভাশিস সিনহার সঞ্চালনায় অনুষ্টানে উপস্থিত ছিলেন বাংলাদেশ মণিপুরি সমাজ কল্যাণ সমিতির সভাপতি প্রতাপ চন্দ্র সিংহ, কমলগঞ্জ প্রেসক্লাবের আহব্বায়ক এম এ ওয়াহিদ রুলু, সমাজসেবক উপেন্দ্র সিংহ, মৌলভীবাজার শিল্পকলা একাডেমির নৃত্য প্রশিক্ষক দীপ দত্ত আকাশ, সাংবাদিক সালাহউদ্দিন শুভ ও জাহেদ আহমেদ প্রমুখ।
Related News
কমলগঞ্জে শহীদনগর বাজার ব্যবসায়ী সমিতির নব-নির্বাচিত কমিটির শপথ ও দায়িত্ব গ্রহণ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শহীদনগর বাজার ব্যবসায়ী সমিতির নব-নির্বাচিত কমিটির শপথ ও দায়িত্বRead More
শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় সিএনজির ৩ যাত্রী নিহত
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।Read More



Comments are Closed