Main Menu

বানিয়াচংয়ে ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী নারীর মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী এক নারীর মৃত্যুর ঘটনা ঘটেছে।

শুক্রবার (১৩ ডিসেম্বর ) বিকালে দূর্ঘটনাটি ঘটে। এসময় মোটর সাইকেলের মধ্যে তারা স্বামী স্ত্রী ছিলেন।

নিহত মহিলা বানিয়াচং উপজেলা সদরের ১নং উত্তর পূর্ব ইউনিয়নের মজলিসপুর গ্রামের উত্তর পাড়ের সোলেমান মিয়ার স্ত্রী।

জানা যায়, এসময ধান বোঝাই একটি ট্রাক মোটরসাইকেলকে চাপা দিলে মহিলা ছিটকে পড়ে। এসময় ট্রাকটি মহিলার উপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান এই মহিলা।

বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হুসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। ট্রাকটি আটক করা হয়েছে। চালক হেলপার দূর্ঘটনার পর পরই পালিয়ে গেছে বলে জানান তিনি।

Share





Related News

Comments are Closed