সিলেটে প্রয়াত মুক্তিযোদ্ধার পরিবারকে ঘর দিল সেনাবাহিনী
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে প্রয়াত এক বীর মুক্তিযোদ্ধার পরিবারকে ঘর উপহার দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) ঘরটি হস্তান্তর করে সেনাবাহিনীর ১৭ পদাতিক ডিভিশন (সিলেট এরিয়া)।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সেনাবাহিনীর ১৭ পদাতিক ডিভিশনের ৬৫ ই-বেঙ্গলের অধিনায়ক মেজর মাহমুদুল হাসান (পিএসসি)।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও মেম্বার এবং স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা।
এর আগে চলতি বছরের ৪ জুন ১৭ পদাতিক ডিভিশনের পক্ষ থেকে অনারারি ক্যাপ্টেন তাহের আলী বীর বিক্রমের পরিবারের অবস্থা বিবেচনায় সেনাবাহিনীর সদর দপ্তর ৫২ পদাতিক ব্রিগেডের অধীনস্থ ৬৫ ই-বেঙ্গল (রিয়ার)-এর ব্যবস্থাপনায় তার স্ত্রী পিয়ারা বেগমকে দুই কক্ষবিশিষ্ট একটি টিনশেড ঘর নির্মাণ প্রকল্প গ্রহণ করা হয়। কাজ শেষে বিজয়ের এ মাসে বৃহস্পতিবার ঘরটি তাহের আলীর পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
Related News
জৈন্তাপুরে ৬০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ
জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুর উপজেলা প্রশাসনের নেতৃত্বে চিকনাগুল ও দরবস্ত বাজার এলাকায় অবৈধ ভাবে গড়েRead More
ভিডিও কনফারেন্সে গোয়াইনঘাটে ‘কৃষক কার্ড’ বিতরণ করলেন প্রধানমন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ভিডিও কনফারেন্সে কৃষি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রীRead More



Comments are Closed