হবিগঞ্জে ৪০টি পরিবারের মধ্যে বিএনপির ঢেউটিন বিতরণ
হবিগঞ্জ প্রতিনিধি: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ও হবিগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে অসহায় ব্যক্তিদের মধ্যে গৃহ নির্মাণের জন্য ঢেউটিন বিতরণ করা হয়েছে।
শুক্রবার (১৩ ডিসেম্বর) দুপুরে শহরের শায়েস্তানগরস্থ হবিগঞ্জ জেলা বিএনপির কার্যালয়ে এ ঢেউটিন বিতরণ করা হয়।
ঢেউটিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক জিকে গউছ।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এনাম, পৌর বিএনপির সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক, সদর উপজেলা বিএনপির সভাপতি আজিজুর রহমান কাজল, সাধারণ সম্পাদক আব্দুল মতিন, জেলা যুবদলের আহবায়ক জালাল আহমেদ, সদস্য সচিব সফিকুর রহমান সিতু প্রমূখ।
উক্ত অনুষ্ঠানে জেলা বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত ১৬ জন শহীদসহ হবিগঞ্জ সদর ও লাখাই উপজেলার ৪০টি অসহায় পরিবারের মধ্যে গৃহনির্মাণের জন্য ঢেউটিন বিতরণ করা হয়।
ঢেউটিন বিতরণের পুর্বে জি কে গউছ বলেন- গত ১৭টি বছর দেশী-বিদশী ষড়যন্ত্রে তারেক রহমানকে লন্ডনে থাকতে হয়েছে। শারিরীক অসুস্থতার মধ্যও তিনি দলের দিক নিদর্শনা দিয়ে যাছেন। তারই ধারাবাহিকতায় বিএনজি দেশজুড়ে মানবিক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। এই ধারা অব্যাহত থাকবে।
Related News
হবিগঞ্জে স্কুলছাত্রীকে অপহরণ, প্রকাশ্যে ঘুরছে মামলার অভিযুক্তরা
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুরে বানেশ্বর উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী তাহমিনা আক্তার নিখোঁজের একRead More
হবিগঞ্জ কারাগারে আসামির মৃত্যু, পরিবারের অভিযোগ হত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ জেলা কারাগারে মাদক মামলার আসামি এনামুল হাসান (৩২) নামে এক হাজতিরRead More



Comments are Closed