অবৈধ অনুপ্রবেশের অভিযোগে হবিগঞ্জে ৩ ভারতীয় নাগরিক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুরে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে তিন ভারতীয় নাগরিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অধীনস্থ ধর্মঘর বিওপির একটি টহল দল উপজেলার ধর্মঘর ইউনিয়নের সীমান্তবর্তী সন্তোষপুর গ্রামে অভিযান চালিয়ে তিন ভারতীয় নাগরিককে আটক করেন।
আটকরা হলেন, ভারতের পশ্চিম ত্রিপুরা জেলার আমতলী থানার আগরতলা রেলস্টেশন এলাকার মৃত উপেন্দ্র পাল এর পুত্র শ্রী প্রদীপ পাল(৫০), রানীর খামার গ্রামের শ্রী অমূল্য বিশ্বাস এর পুত্র শ্রী অজিত বিশ্বাস (৪০) ও সিধাই থানার গোপাল নগর গ্রামের মৃত প্রিয়ারী মোহন দাস এর পুত্র শ্রী সমীর দাস (৩০)।
সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল ফারাহ্ মোহাম্মদ ইমতিয়াজ সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃত অবৈধ অনুপ্রবেশকারী ভারতীয় নাগরিকদের মাধবপুর থানায় মামলা দায়ের পূর্বক হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
Related News
হবিগঞ্জে যুবলীগ নেতা বকুল গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ জেলার চুনারুঘাট পৌর যুবলীগের আহ্বায়ক এবং চুনারুঘাট ব্যবসায়িক কল্যাণ সমিতির (ব্যকস)Read More
হবিগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, সাবেক এপিপিসহ আ.লীগের ৭ নেতা গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেয়ার ঘটনায় দায়ের করা মামলায় কার্যক্রম নিষিদ্ধ আ’লীগেরRead More



Comments are Closed