এনআইডিতে ভুল থাকলে জরুরি আবেদন
বৈশাখী নিউজ ডেস্ক: ভোটার তালিকার খসড়া প্রকাশের লক্ষ্যে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) ভুল সংশোধনের আবেদন জরুরি ভিত্তিতে দাখিলের আহ্বান জানিয়েছে নির্বাচন কমিশন।
রোববার (৮ ডিসেম্বর) ইসির জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলমের সই করা এক বিজ্ঞপ্তি থেকে বিষয়টি জানা গেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ২ জানুয়ারি খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। যাদের এনআইডিতে ভুল আছে, তাদের জরুরিভিত্তিতে এ সময়ের আগেই সংশ্লিষ্ট উপজেলা/থানা নির্বাচন অফিসে গিয়ে ভুল সংশোধন করার জন্য অনুরোধ করা যাচ্ছে। আইন অনুযায়ী, প্রতি বছর ২ জানুয়ারি খসড়া তালিকা প্রকাশের পর দাবি-আপত্তি নিষ্পত্তি করে ২ মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করে ইসি।
Related News
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস: বাবা-মায়ের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদRead More
আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস
বৈশাখী নিউজ ডেস্ক: আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। যথাযোগ্য মর্যাদা ও উৎসাহRead More



Comments are Closed