হবিগঞ্জে উপজেলা ছাত্রলীগের আহবায়ক গ্রেপ্তার
হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুর উপজেলা ছাত্রলীগের আহবায়ক আতাউস ছামাদ বাবুকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) রাত ১০টার দিকে মাধবপুর থানাধীন কাশিমনগর পুলিশ ফাঁড়ির এসআই মো. সোহেল রানার নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চৌমুহনী বাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
বাবু উপজেলার চৈতন্যপুর গ্রামের আব্দুর রউফ মেম্বার এর পুত্র।
অভিযোগ রয়েছে, আতাউস ছামাদ বাবু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে সক্রিয় ছিলেন। গত ৪ আগস্ট তাঁর নেতৃত্বে মাধবপুরে ছাত্র-জনতার উপর হামলা এবং সরকারি ও বেসরকারি স্থাপনায় ভাঙচুর চালানো হয়েছে বলে অভিযোগ আছে। তার বিরুদ্ধে ভাঙচুরের ঘটনায় মামলাও রয়েছে।
এ বিষয়ে মাধবপুর থানার (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, ৪ আগস্ট মাধবপুরে ছাত্র জনতার উপর হামলা এবং সরকারি ও বেসরকারি স্থাপনায় ভাংচুরের ঘটনায় দায়েরকৃত মামলায় তিনি এজাহারভূক্ত আসামি। শুক্রবার তাকে আদালতে প্রেরণ করা হবে।
Related News
হবিগঞ্জে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ শহরের প্রধান সড়কের পাশে ফুটপাত দখল করে গড়ে ওঠা শতাধিক অবৈধRead More
ঝোঁপ থেকে হবিগঞ্জের যুবকের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর থেকে আরজান মিয়া (১৯) নামের হবিগঞ্জের এক যুবকের মরদেহ উদ্ধারRead More



Comments are Closed