সিলেটে ৬০ বস্তা ভারতীয় চিনি জব্দ, আটক ২
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর আম্বরখানা-এয়ারপোর্ট সড়কের লাক্কাতুড়া চা বাগান এলাকা থেকে পিকআপ ভর্তি ভারতীয় চোরাই চিনির চালান জব্দ করেছে পুলিশ। এসময় আটক করা হয় দুই যুবককে।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বিকেলে আম্বরখানা পুলিশ ফাঁড়ির টহল দল চেকপোস্ট বসিয়ে সিলেট নগরমুখী একটি পিকআপ আটক করে। পরে ওই পিকআপের ভেতর থেকে ভারতীয় ৬০ বস্তা চিনি জব্দ করা হয়।
৬০ বস্তায় থাকা ২৯৪০ কেজি চিনির বাজার মূল্য প্রায় ৩ লাখ ৫২ হাজার ৮০০ টাকা বলে জানিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম।
এসময় ভারতীয় চিনি চোরাচালানের সাথে জড়িত দুই যুবককে আটক করা হয়। তারা হলেন- গোয়াইনঘাট উপজেলার পাতনী গ্রামের মো. নিজাম উদ্দিনের ছেলে ইলিয়াছ আলী (২৭) ও একই উপজেলার পূর্ব জাফলং মোহাম্মদপুর গ্রামের মৃত সরাফত আলীর ছেলে আল আমিন মিয়া (২০)।
আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে এয়ারপোর্ট থানায় সোর্পদ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম।
Related News
ওসমানীনগরে নিখোঁজের ১দিন পর বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগর উপজেলায় নিখোঁজের একদিন পর মানসিকভাবে প্রতিবন্ধী এক বৃদ্ধের মরদেহ উদ্ধারRead More
সিলেট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলার নলজুড়ি সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মো.Read More



Comments are Closed