সিলেট সীমান্তে বিজিবি’র অভিযানে ৭৫ লক্ষ টাকার চোরাই পণ্য জব্দ
নিজস্ব প্রতিবেদক, গোয়াইনঘাটঃ বর্ডার গার্ড বাংলাদেশ সিলেট সেক্টরের অধীনস্থ সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর পৃথক অভিযানে ৭৫ লক্ষ টাকার চোরাই পণ্য আটক করা হয়েছে।
শুক্রবার (২৯ নভেম্বর) দুপুরে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ হাফিজুর রহমান, পিএসসি।
বিজিবি’র প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, ২৮ ও ২৯ নভেম্বর গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর দায়িত্বাধীন সিলেট এবং সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় বাংলাবাজার, লাফার্জ, তামাবিল, সংগ্রাম, বিছনাকান্দি, সোনারহাট, দমদমিয়া, উৎমা, মিনাটিলা, কালাসাদেক, কালাইরাগ এবং পাথরকোয়ারী বিওপি কর্তৃক অভিযান পরিচালনা করে ভারতীয় চিনি, সানগ্লাস, শীতের কম্বল, সাবান, সুপারি, সিরামিক চায়ের কাপ, গরু, গাড়ীর টায়ার, শুটকি, মদ, বাংলাদেশ হতে পাচারকালে বিপুল পরিমান রসুন, শিং মাছ, চোরাচালানী মালামাল বহনকারী প্রাইভেটকার এবং অবৈধভাবে পাথর উত্তোলনকারী নৌকা আটক করে। যার আনুমানিক বাজারমূল্য ৭৫ লক্ষ ৩৪ হাজার ২৩০ টাকা।
এবিষয়ে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ হাফিজুর রহমান, পিএসসি বলেন, উর্ধ্বতন সদরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবি’র আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকার অভিযান পরিচালনা করে চোরাচালানী মালামাল জব্দ করা হয়। আটককৃত চোরাচালানী মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
Related News
সিলেটে মোটরসাইকেল দূর্ঘটনায় তিন স্কুলছাত্রের মৃত্যু
Manual7 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগেRead More
বিয়ানীবাজারে পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার
Manual1 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিয়ানীবাজার উপজেলার আলীনগর ইউনিয়নে একটি পুকুর থেকে মানসিকRead More



Comments are Closed