সিলেটে মোটরসাইকেল দূর্ঘটনায় তিন স্কুলছাত্রের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে তিন স্কুলছাত্র নিহত হয়েছে। রোববার (৫ জুলাই) দুপুরে উপজেলার পূর্ব জাফলং ইউনিয়নের রাধানগর-বাউরভাগ চা বাগান সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নয়াবস্তি গ্রামের মহরম মিয়ার ছেলে সাকিব আহমদ (১৬), ছৈলাখেল গ্রামের হাবিবুর রহমান (হবি) মিয়ার ছেলে রায়হান আহমেদ ওরফে রাহুল (১৬) এবং লাখেরপাড় গ্রামের রাজ্জাক মিয়ার ছেলে জয় (১৬)। তারা তিনজনই স্থানীয় আমির মিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ও সহপাঠী ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, চলমান অষ্টম শ্রেণির পরীক্ষা শেষে তিন বন্ধু একটি পালসার মোটরসাইকেলে জাফলং চা বাগান এলাকায় বেড়াতে যায়। পরে রাধানগর বাজারের দিকে যাওয়ার পথে দ্রুতগতির মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই সাকিব আহমদের মৃত্যু হয়।
গুরুতর আহত অবস্থায় রায়হান ও জয়কে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে রোববার সন্ধ্যার পর চিকিৎসাধীন অবস্থায় তারাও মারা যায়।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
Related News
জাফলংয়ে অবৈধ বালু উত্তোলনের অভিযোগে ১২টি লিস্টার মেশিন ধ্বংস
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলার পর্যটনকেন্দ্র জাফলংয়ে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছেRead More
ফ্যাসিস্টদের সব ষড়যন্ত্র ও অপতৎপরতা রুখে দিতে হবে: এমপি এমরান চৌধুরী
বৈশাখী নিউজ ডেস্ক: পতিত ফ্যাসিস্ট ও তাদের দোসরদের যেকোনো ষড়যন্ত্র রুখে দিতে দলের সর্বস্তরের নেতাকর্মীদেরRead More



Comments are Closed