সিলেটে জুলাই পদযাত্রায় আসছেন এনসিপির নেতারা
বৈশাখী নিউজ ডেস্ক: ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ শীর্ষক মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সিলেটের কানাইঘাট উপজেলায় আসছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
আগামী ৩০ জুলাই (বৃহস্পতিবার) বিকেল ৩টায় কানাইঘাটে অনুষ্ঠিত হবে দলের পদযাত্রা ও গণসংযোগ কর্মসূচি।
কর্মসূচিতে উপস্থিত থাকবেন জুলাই অভ্যুত্থানের ১ দফার ঘোষক নাহিদ ইসলাম এমপি, এনসিপির মুখ্য সংগঠক নাসিরুদ্দিন পাটোয়ারী, মুখ্য সমন্বয়ক (উত্তরাঞ্চল) সারজিস আলম, হাসনাত আবদুল্লাহ এমপি, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ দলের একঝাঁক কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
এছাড়াও অনুষ্ঠানে অংশ নেবেন এনসিপির সিলেট জেলা ও মহানগর শাখার নেতৃবৃন্দ এবং জাতীয় ছাত্রশক্তি, যুবশক্তি ও শ্রমিক শক্তির সিলেট জেলা ও মহানগর পর্যায়ের নেতাকর্মীরা।সিলেট জেলা খবর
এনসিপির কেন্দ্রীয় নেতাদের কানাইঘাট সফরের এ তথ্যটি নিশ্চিত করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সিলেট জেলা শাখার সাংগঠনিক সম্পাদক বোরহান উদ্দিন ইউসুফ।
Related News
সিলেটে বাড়ির পাশে যুবদল নেতা খুন, গুরুতর আহত ১
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে বদরুল আলম (৩২) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে।Read More
জৈন্তাপুরে প্রবাসীকল্যাণ মন্ত্রীর সভায় হট্টগোল, ছাত্রদল নেতা বহিষ্কার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলার তামাবিল স্থলবন্দরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হকRead More



Comments are Closed