চাঁদনীঘাট-ঝালোপাড়া সড়কে ভারী যানবাহন চলাচল বন্ধের দাবিতে মানববন্ধন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর ক্বিন ব্রিজের দক্ষিণ মোড় হয়ে চাঁদনীঘাট-ঝালোপাড়া সড়কে ট্রাক, লরি, বড়ো কাভার্ড ভ্যানসহ সকল ধরনের ভারী যানবাহন চলাচল স্থায়ীভাবে বন্ধ করার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
এই দাবিতে রোববার (৫ জুলাই) দুপুরে ক্বিন ব্রিজের দক্ষিণ মোড়ে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে বক্তারা বলেন, শত বছর ধরে এই সড়ক দিয়ে গাড়ি-ঘোড়া গন্তব্যে যাচ্ছে। কখনোই এটি স্থানীয়দের জন্য হুমকির কারণ হয়নি। কিন্তু সা¤প্রতিক সময়ে ভারী যানবাহন চলাচল করায় এই সড়কে ফাটলের সৃষ্টি হয়েছে। এতে সড়কটি ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি নদী গর্ভে বিলীন হওয়ার ঝুঁকিও সৃষ্টি হয়েছে। তাই সড়কসহ এলাকা রক্ষায় অবিলম্বে ভারী যানবাহন চলাচল স্থায়ীভাবে বন্ধ করার জোর দাবি জানানো হয় মানববন্ধন থেকে।
মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপির সাবেক আহবায়ক ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র আব্দুল কাইয়ুম জালালী পংকী, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক আধুনিক কাগজ পত্রিকার সম্পাদক মঈন উদ্দিন, সিনিয়র সাংবাদিক ও আইনজীবী মোহাম্মদ তাজউদ্দিন, সিলেট জেলা বাস ও ট্রাক মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক বিএনপি নেতা আব্দুস ছাত্তার মামুন, ঝালোপাড়া পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক শাহ আলম জুনেদ, মোঃ শাহাবুদ্দিন, সাজ্জাদ আহমদ, আব্বাস জালালী, এডভোকেট মোঃ মামুন হোসেন, শামীম আহমদ, মোহাম্মদ মুসা, সামাদুজ্জামান রনি, এনাম আহমদ, আশিক আহমদ, সুমন আহমদ, আহমদ কবীর শাওন, শাহীন আহমদ, মাছুম আহমদ, মোস্তফা আহমদ দিপু, রিফাত আব্দুল্লাহ, আব্দুল করিম, মোহাম্মদ নাজমুল হাসান, মাহতাব আহমদ, আনোয়ার মিয়া, রুমন আহমদ, তাজুল ইসলাম, উজ্জল, সাদ্দাম, প্রদীপ চন্দ্র, সুনীল বর্ম্মণ, শেফাল পাল, সুমন আহমদ, সাহেদ আহমদ, রাজু আহমদ প্রমুখ।
Related News
রাবিতে সাংবাদিকদের ওপর হামলা, শাবি প্রেসক্লাবের
বৈশাখী নিউজ ডেস্ক: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পেশাগত দায়িত্ব পালনরত সাংবাদিক ও শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় গভীরRead More
সিলেটে যেসব এলাকায় ৯ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর কয়েকটি এলাকায় জরুরি পাইপলাইন মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য সাময়িকভাবেRead More



Comments are Closed