সিলেটে মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুলশিক্ষার্থী নিহত, গুরুতর আহত ২
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে পরীক্ষা শেষে বন্ধুদের সাথে মোটরসাইকেলে ঘুরতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে সাকিব আহমদ (১৬) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ সময় গুরুতরভাবে আহত হয় আরো দুই ছাত্র। তারা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
রোববার (৫ জুলাই) দুপুর ১টার দিকে উপজেলার ৩ নম্বর পূর্ব জাফলং ইউনিয়নের রাধানগর-বাউরভাগ চা বাগান সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাকিব উপজেলার নয়াবস্তি গ্রামের মহরম মিয়ার ছেলে। আহত রায়হান আহমেদ ওরফে রাহুল (১৬) ছৈলাখেল গ্রামের হাবিবুর রহমান (হবি) মিয়ার ছেলে ও জয় (১৬) লাখেরপাড় গ্রামের রাজ্জাক মিয়ার ছেলে। তারা তিনজনই অষ্টম শ্রেণির শিক্ষার্থী ও সহপাঠী ছিল। তারা সবাই স্থানীয় আমির মিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থী।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, চলমান অষ্টম শ্রেণির পরীক্ষা শেষে তিন বন্ধু মোটরসাইকেলযোগে জাফলং চা বাগান এলাকায় ঘুরতে যায়। পরে রাধানগর বাজারে যাওয়ার পথে তাদের বহনকারী একটি পালসার মোটরসাইকেল দ্রুতগতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সাথে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই সাকিব আহমদ নিহত হয়। অপর দুই শিক্ষার্থী গুরুতর আহত অবস্থায় সিলেট কুইন্স হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘মোটরসাইকেল দুর্ঘটনায় এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে এবং আরো দুইজন গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছে। বিষয়টি আইনগতভাবে প্রয়োজনীয় প্রক্রিয়াধীন রয়েছে।’
Related News
ফেঞ্চুগঞ্জে বীর মুক্তিযোদ্ধা সরদার আজিজকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
Manual6 Ad Code বিশেষ সংবাদদাতা: বীর মুক্তিযোদ্ধা সরদার আজিজুর রহমানকে (৮৫) ফেঞ্চুগঞ্জের হযরত মাইয়াম শাহRead More
সিলেটে ১০ দিন ধরে নিখোঁজ অটোরিকশা চালক, সন্ধান চায় পরিবার
Manual1 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মো. মিজানুর রহমান (৩২) গতRead More



Comments are Closed