কাতারে খালেদা জিয়া এবং তারেক রহমানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল
বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা কামনায় কাতারে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ( ২১ নভেম্বর) রাত ৯টায় স্থানীয় ঘরোয়া রেস্টুরেন্টে কাতারস্থ সিলেট জেলা জাতীয়তাবাদী ফোরাম এর আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সিলেট জেলা জাতীয়তাবাদী ফোরাম এর সিনিয়র সহ সভাপতি আব্দুর রব এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক সিয়াম খান এর পরিচালনায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন জাতীয়তাবাদী দল বিএনপি কাতার শাখার সহ সভাপতি হাবিবুর রহমান, রেজাউল করিম রেজু, হাসান আহমদ, ফয়েজ আহমদ, সিনিয়র যুগ্ম সম্পাদক আবু আম্বিয়া, সাংগঠনিক সম্পাদক এম বিলাল উদ্দিন, সহ সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, আব্দুল্লাহ জাকারিয়া, নাহিদ আহমেদ, জয়নাল আবেদীন, দিলদার হোসেন, আব্দুল মনাফ, সাঈদ আহমেদ প্রমুখ।
সভায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও মজলুম নেতা তারেক রহমানের সুস্থতা কামনা করে দোয়া করা হয়।
Related News
সৌদিতে সড়ক দূর্ঘটনায় প্রাণ গেল ৭ বাংলাদেশির
বৈশাখী নিউজ ডেস্ক: সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একসঙ্গে প্রাণ হারিয়েছেন ৭ বাংলাদেশি। নিহতদের মধ্যে নারীRead More
মরিশাসে দুর্ঘটনায় প্রাণ গেল তিন বাংলাদেশির
বৈশাখী নিউজ ডেস্ক: মরিশাসে কর্মস্থলে মর্মান্তিক এক দুর্ঘটনায় তিন বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে। কনটেইনার থেকেRead More



Comments are Closed