মৌলভীবাজারে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজার শ্রীমঙ্গল উপজেলার শহরতলীর রাধানগর এলাকায় লেবু বাগানে ঘাস কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সুনিল সাঁওতাল (৩৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
সোমবার (২৫ মে) ভোরে উপজেলার সদর ইউনিয়নের রাধানগর এলাকায় এ ঘটনা ঘটেছে।
নিহত সুনীল ওই এলাকার বাসিন্দা এবং পেশায় একজন রাজমিস্ত্রি ছিলেন।
পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার ভোরে সুনিল ঘাস কাটতে লেবু বাগানে যান। বাগানের মালিক বন্যশুকর তাড়ানোর জন্য বাগানের চারদিকে কাঁটাতারের বেড়ায় বিদ্যুৎ সংযোগ দিয়ে রেখেছিলেন। সেই কাঁটাতারে জড়িয়ে সুনিল সাঁওতাল ঘটনাস্থলেই মারা যান। পরে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠায়।
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) শেখ জহিরুল ইসলাম মুন্না বলেন, লেবু বাগানে কাঁটাতারে বিদ্যুৎ সংযোগ থাকায় সেখানে ঘাস কাটতে গিয়ে অসাবধানবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সুনিল সাঁওতালের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। বিষয়টি তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
Related News
কমলগঞ্জে ধলাই নদীতে বিষ দিয়ে মাছ নিধন, স্বাস্থ্যঝুঁকিতে স্থানীয়রা
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগ করে দেশীয় প্রজাতির মাছ নিধনের অভিযোগRead More
মৌলভীবাজারে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে চালক নিহত, আটক ১
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কুলাউড়ায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মো. রিপন মিয়া (২৫)Read More



Comments are Closed