সুনামগঞ্জে বজ্রপাতে ১ ভাই নিহত, আরেক ভাই আহত
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে এক ভাই নিহত ও অপর ভাই আহত হয়েছে।
সোমবার (২৫ মে) বিকেলে সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের রাজানগর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আবির হোসেন (১২) রাজনগর গ্রামের আব্দুল মিয়ার ছেলে। আহত হয়েছে তার ছোট ভাই আরিফ হোসেন (৮)।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকেলে বাড়ির সামনে হাওরে ঠেলা জাল দিয়ে মাছ ধরতে যায় দুই ভাই। এ সময় হঠাৎ বজ্রপাত হলে তারা গুরুতর আহত হয়। পরে ঘটনাস্থলেই আবির হোসেনের মৃত্যু হয়। আহত আরিফ হোসেনকে উদ্ধার করে প্রথমে স্থানীয়ভাবে সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন সেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বজ্রপাতে এক শিশুর মৃত্যু হয়েছে এবং আহত অপর শিশুকে চিকিৎসার জন্য সিলেটে পাঠানো হয়েছে।
Related News
শান্তিগঞ্জে বজ্রপাতে কিশোরের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের শান্তিগঞ্জে বজ্রপাতে কাউছার আহমদ (১৫) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। শুক্রবারRead More
ছাতকে মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে মারধরের অভিযোগ, নিন্দার ঝড়
আনোয়ার হোসেন রনি, সুনামগঞ্জ জেলা প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক উপজেলার খুরমা দক্ষিণ ইউনিয়নের মানিকগঞ্জ বাজারে মানসিকRead More



Comments are Closed