Main Menu

কুলাউড়ায় ছাত্রলীগ নেতা আকাশ গ্রেফতার

বৈশাখী নিউজ ডেস্ক: বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থীর উপর হামলার অভিযোগে আকাশ আহমদ (২৫) নামে এক ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় গাজিপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত আকাশ উপজেলার জয়চন্ডি ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সম্পাদক। তিনি কুলাউড়া থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের উপর হামলা এবং বিম্ফোরক মামলার এজাহারভুক্ত ২ টি মামলার আসামী।

কুলাউড়া থানার ওসি গোলাম আপছার জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকারের বিরুদ্ধে বিভিন্ন উসকানীমূলক পোস্ট এবং বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের হামলার আসামী হিসাবে তাকে গ্রেফতার করা হয়। সোমবার তাকে কোর্টে সোপর্দ করা হবে।

Share





Related News

Comments are Closed