মাধবপুরে শাড়ি-কসমেটিকসসহ ৩ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুরের ঢাকা-সিলেট মহাসড়কের সাহেব বাড়ী বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ৩ কোটি টাকা মূল্যের ভারতীয় শাড়ি এবং কসমেটিকসসহ বিভিন্ন পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি)।
হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি’র) অধিনায়ক লেঃ কর্ণেল সৈয়দ ইমদাদুল বারী খান এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, শুক্রবার রাতে ৫৫ বিজিবির একটি বিশেষ টহলদল গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের সাহেব বাড়ি বাসস্ট্যান্ড থেকে বিশেষ অভিযান পরিচালনা করে অবৈধভাবে চোরাচালানকৃত ভারতীয় পণ্য ভর্তি একটি মিনি কাভার্ড ভ্যান আটক করেছে।
আটককৃত কাভার্ড ভ্যানটিতে ভারতীয় উন্নতমানের শাড়ি কাপড় এবং বিভিন্ন প্রকার ভারতীয় কসমেটিকস সামগ্রী পাওয়া যায়, যার আনুমানিক সিজার মূল্য তিন কোটি টাকা।
Related News
হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচং উপজেলার চালবন হাওড়ে জমির আগাছা পরিষ্কার করাকে কেন্দ্র করে দুইপক্ষেরRead More
হবিগঞ্জে নারীদের আপত্তিকর ছবি ধারণ নিয়ে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচংয়ে মেয়েদের স্কুল, কলেজ ও মাদ্রাসায় যাতায়াতের পথে ইভটিজিং এবং নারীদেরRead More



Comments are Closed