কমলগঞ্জে সিএনজি নিয়ন্ত্রণ হারিয়ে দুই কলেজ ছাত্র নিহত, আহত ২
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে চলন্ত গাড়ি থেকে ছিটকে পড়া শিশুকে বাঁচাতে সিএনজি চালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে দুর্ঘটনায় দুই কলেজ ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ২ জন।
বুধবার (৬ নভেম্বর) সকাল পৌনে ১০ টায় ভানুগাছ-শ্রীমঙ্গল সড়কের বটতলা এলাকায় এ ঘটনা ঘটে। আহত ২ জনকে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শ্রীমঙ্গল থেকে কমলগঞ্জ আসার পথে ভানুগাছ বটতলা এলাকায় সিএনজি থেকে এক শিশু সিটকে পড়ে। এসময় শিশুকে রক্ষা করতে সিএনজি গাছের সাথে ধাক্কা লেগে দুমড়ে মুছড়ে যায়। এতে গুরুতর আহত হন সায়েম মিয়া (১৮), অমিত সূত্রধর (১৮), জান্নাতুল (১১), শওকত দেব (১৭)। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর চিকিৎসক সায়েম মিয়াকে মৃত ঘোষণা করেন।
গুরুতর অবস্থায় মৌলভীবাজার সদর হাসপাতালে নেয়ার পর চিকিৎসক অমিত সূত্রধরকে মৃত ঘোষণা করেন।
নিহত সায়েম মিয়া শ্রীমঙ্গল উপজেলার পূর্ব মাইজদী এলাকার কাশেম মিয়ার ছেলে এবং কমলগঞ্জ গণমহাবিদ্যালয়ের পরীক্ষার্থী। অমিত সূত্রধরও কমলগঞ্জ গণমহাবিদ্যালয়ের পরীক্ষার্থী। আহত অপর দু’জনকে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কমলগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ সৈয়দ ইফতেখার হোসেন বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর সায়েম মিয়াকে মৃত ঘোষনা করা হয়েছে। অন্যদিকে অমিত সূত্রধর মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়ার সংবাদ পাওয়া গেছে।
Related News
শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় সিএনজির ৩ যাত্রী নিহত
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।Read More
কমলগঞ্জে স্কুলছাত্রীকে আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ৩
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কমলগঞ্জে প্রেমের ফাঁদে ফেলে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীকে (১৪) পাঁচ দিনRead More



Comments are Closed