দোয়ারাবাজারে আ.লীগ নেতা অসিত কুমার গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় করা মামলায় সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার মান্নারগাও ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক অসিত কুমার দাসকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (২১ অক্টোবর) রাত ৯ টার দিকে স্থানীয় কাটাখালী বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। তিনি একই ইউনিয়নের কামারগাও গ্রামের মৃত অতুল চন্দ্র দাসের পুত্র।
দোয়ারাবাজার থানার ওসি মো. জাহিদুল হক গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ২ সেপ্টেম্বর সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানসহ ৯৯ জনের নাম উল্লেখ করে ২শ’ জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা করেন হামলায় আহত দোয়ারাবাজারের জহিরের ভাই।
Related News
সুনামগঞ্জ হাসপাতালে চালু হচ্ছে ১০ শয্যার ডায়ালাইসিস সেন্টার
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের কিডনি রোগীদের দীর্ঘদিনের ভোগান্তি কমাতে ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে চালু হচ্ছেRead More
সুনামগঞ্জে মেয়ের বাড়ি বেড়াতে গিয়ে খুন হলেন মা
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার চিনাকান্দি গ্রামে মেয়ের বাড়িতে বেড়াতে এসে গলা কাটা অবস্থায়Read More



Comments are Closed