সিলেট ও সুনামগঞ্জ সীমান্তে দেড় কোটি টাকার চোরাই পণ্য জব্দ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে পৃথক অভিযানে ভারতীয় শাড়ি ও বাংলাদেশী রসুনসহ ১ কোটি ৬২ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)।
সোমবার ও মঙ্গলবার (২১ ও ২২ অক্টোবর) সিলেট এবং সুনামগঞ্জ সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযানে এসব পণ্য জব্দ করা হয়।
৪৮ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান (পিএসসি) জানান- তাদের পৃথক টিম সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় সোম ও মঙ্গলবার অভিযান চালিয়ে ৭০২ পিস ভারতীয় শাড়ি, ১ হাজার ৭৪ পিস সানগ্লাস, ৬২৯ মিটার মকমল থানকাপড়, ৩৮৭ বোতল অলিভ অয়েল, ২ হাজার ৪১১ পিস সাবান, ১ টাটা ট্রাক, ১৬ বোতল মদ, ৪টি বিয়ার, ১ হাজার ১৮৫ কেজি বাংলাদেশী রসুন ও অবৈধভাবে পাথর উত্তোলনকারী ২১টি নৌকাসহ বিভিন্ন ভারতীয় চোরাই পণ্য জব্দ করে। এসবের আনুমানিক মূল্য ১ কোটি ৬২লাখ ৯২ হাজার ৫৭০ টাকা।
Related News
বিয়ানীবাজারে ইউপি চেয়ারম্যানকে বহিষ্কার
Manual2 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিয়ানীবাজার উপজেলার ১ নম্বর আলীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানRead More
গোয়াইনঘাটে যুবক হত্যা মামলায় বাবা-মেয়ে কারাগারে
Manual1 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় পূর্ব বিরোধ ও এলাকায় আধিপত্য বিস্তারকেRead More



Comments are Closed