মৌলভীবাজারে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারে মাকসুদ আহমদ শামীম (৫০) নামের এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
জেলা শহরের লাইফ লাইন হাসপাতালের পাশে রাজ্জাক ভবনের ২য় তলা থেকে মঙ্গলবার (২২ অক্টোবর) দুপুরে মৃতদেহটি উদ্ধার করা হয়।
মাকসুদ আহমদ মৌলভীবাজার সদর উপজেলার কামালপুর এলাকার মৃত গোলাম মোস্তফার ছেলে।
মৌলভীবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মাহবুবুর রহমান জানান, রাজ্জাক ভবনের ২য় তলায় ভাড়া থাকতেন মাকসুদ আলম। আজ দুপুরে বাসার গ্রিলের সাথে গলায় ফাঁস লাগানো অবস্থায় তার দেহ দেখতে পেয়ে বাসার মালিক দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে মৌলভীবাজার মডেল থানায় নিয়ে যায়।
ময়না তদন্তের জন্য মৃতদেহ মৌলভীবাজার সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে বলে ওসি জানান।
Related News
মৌলভীবাজারে ভুয়া দুই সেনা সদস্য আটক
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারে সেনাবাহিনীর সদস্য পরিচয় দিয়ে নারী উদ্যোক্তা মেলার স্টল মালিক ও ব্যবসায়ীদেরRead More
শ্রীমঙ্গলে কিশোরীকে অপহরণ করে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩
শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এক কিশোরীকে অপহরণ করে রাতভর আটকে রেখে গণধর্ষণের অভিযোগ উঠেছে। এRead More



Comments are Closed