হেমন্তের শুরুতে উত্তরাঞ্চলে শীতের আমেজ
মোঃ সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: হেমন্তের শুরুতে হিমালয়ের পাদদেশে অবস্থিত উত্তরের শেষ সীমান্ত পঞ্চগড় জেলাতে শীতের আমেজ শুরু হয়েছে। দিনে একটু ভ্যাপসা গরম থাকলেও রাত শুরু হলেই এলাকায় হালকা কুয়াশা পড়ে এবং ঠান্ডা অনুভূত হয়।
সকালবেলা ধানক্ষেতে গাছের পাতার ওপর শিশিরফোঁটা চিকচিক করছে ।টিনের চালের ঘরে ভোররাতে কুয়াশাসহ শিশির ফোঁটা বৃষ্টির মতো পড়তে থাকে চুঁইয়ে চুঁইয়ে ।ভোর রাতে ঠান্ডা অনুভুত হওয়ায় অনেকেই মোটা কাঁথা বা মোটা কাপড় গায়ে জড়িয়ে নিচ্ছে।
শুক্রবার ভোরে হালকা কুয়াশা বিরাজমান থাকায় জেলায় শীতের আগমনী বার্তা জানান দিচ্ছে প্রকৃতি ।
এদিকে ঠান্ডার আগমনী বার্তা আসায় তীব্র শীতের হাত হতে রেহাই পেতে আগাম লেপ তৈরীর জন্য লেপ তোষকের দোকানে ভীড় জমাচ্ছে ।
Related News
ঘন কুয়াশায় ঢেকেছে পঞ্চগড়ের জনপদ, বাড়ছে শীতের তীব্রতা
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: হিমালয়ের পাদদেশে অবস্থিত দেশের উত্তরের সীমান্তবর্তী জেলা পঞ্চগড়Read More
চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যা, মহাসড়ক অবরোধ
বৈশাখী নিউজ ডেস্ক: রংপুরের তারাগঞ্জে যাত্রীকে জিম্মি করে টাকা লুটের চেষ্টায় বাধা দেওয়ায় চলন্ত বাসRead More



Comments are Closed