Main Menu

সিলেটের দুই হোটেলে অনৈতিক কাজে জড়িত ৬ নারী-পুরুষ আটক

Manual1 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর দক্ষিণ সুরমার চাঁদনীঘাটস্থ ‘অতিথি’ আবাসিক হোটেল এবং তালতলাস্থ ‘সুফিয়া’ হোটেলে পৃথক অভিযান চালিয়ে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে ৬ নারী-পুরুষকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটকদের মধ্যে এরমধ্যে ২ জন নারী ৪ জন পুরুষ রয়েছে।হোটেল দুটি সিলগালা করা হয়েছে।

সোমবার (২০ এপ্রিল) বিকেল ৪টার দিকে হোটেলের ২০১ নং কক্ষে অভিযান পরিচালনা করে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে একজন পুরুষ ও এক নারীকে আটক করা হয়।

Manual4 Ad Code

একইদিন বিকাল সাড়ে ৫টার দিকে নগরীর তালতলাস্থ ‘সুফিয়া’ আবাসিক হোটেলের ১১২নং কক্ষে অভিযান পরিচালনা করে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে তিনজন পুরুষ ও একজন নারীকে আটক করা হয়।

Manual8 Ad Code

আটককৃতরা হলেন- ১। মোঃ ছাব্বির (২০), ২। স্বপ্না বেগম (২৫),৩। সিদ্দিকুর রহমান বেলাল (২২), ৪। সাথী আক্তার (১৯), ৫। মোঃ বাবুল মিয়া (৩৭), ৬। জাহাঙ্গীর আলম ওরফে আবু সাঈদ (৪২)।

Manual1 Ad Code

এ ঘটনাগুলোর বিষয়ে দক্ষিন সুরমা থানা এবং কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার সকালে সকল আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। অসামাজিক কার্যকলাপের অভিযোগে ‘অতিথি’ ও ‘সুফিয়া’ উভয় আবাসিক হোটেল সিলগালা করা হয়েছে।

Manual7 Ad Code

আটককের বিষয়টি নিশ্চিত করেছেন এসএমপির এডিসি (মিডিয়া) অফিসার মোঃ মনজুরুল আলম।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual2 Ad Code