Main Menu

লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

Manual7 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ধবলগুড়ি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আলী হোসেন (৪৫) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন।

Manual8 Ad Code

মঙ্গলবার (৭ এপ্রিল) দিনগত মধ্যরাতে পাটগ্রাম উপজেলার ধবলগুড়ি সীমান্তের ৮৭৪/৫-এস নং পিলার এলাকায় ভারতের অভ্যন্তরে এ ঘটনা ঘটে। তিনি ওই সীমান্ত এলাকার মৃত আব্দুল গফুরের ছেলে।

Manual6 Ad Code

বিজিবি ও সীমান্তবাসী জানান, ভারতীয় চোরাচালানীদের সহায়তায় ধবলগুড়ি সীমান্তের ৮৭৪/৫-এস নং পিলার এলাকার শুন্য রেখায় অবস্থান করে ভারতে অবৈধ প্রবেশের চেষ্টা করে ৭/৮ জন চোরাচালান চক্রের একটি দল। তাদেরকে তাড়িয়ে দিতে প্রথমে এক রাউন্ড ফাঁকা গুলি করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ১৫৬ ব্যাটালিয়নের সাতগ্রাম ক্যাম্পের সদস্যরা। পরে চক্রটি ভারতের ৫শত গজ অভ্যন্তরে অনুপ্রবেশ করায় দ্বিতীয়বার এক রাউন্ড গুলি ছুড়ে বিএসএফ। সেই গুলিতে বিদ্ধ হয়ে আলী হোসেন ঘটনাস্থলেই মারা যান। বাকীরা পালিয়ে আসলেও আলী হোসেনের লাশ নিয়ে যায় বিএসএফ সদস্যরা।

Manual5 Ad Code

বডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তিস্তা ৬১ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল সৈয়দ ফজলে মুনিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভারতের অভ্যন্তরে বিএসএফের গুলিতে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় দেশের সেক্টর কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের আহবান জানানো হয়েছে।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual2 Ad Code