বিদ্যুতের দাবিতে গোলাপগঞ্জে রাস্তা অবরোধ,পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনবাহিনী
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে অতিরিক্ত লোডশেডিংয়ের নামে দিনে রাতে প্রায় ১৬/১৭ ঘন্টাই বিদ্যুৎহীন থাকতে হচ্ছে বিভিন্ন এলাকা। এসএসসি পরীক্ষার্থীরা অন্ধকারে মোমবাতির আলোতে লেখাপড়া কোনমতে চালিয়ে গেলেও বাসা বাড়িতে পানি সংকটে হিমশিম খাচ্ছেন উপজেলাবাসী।
এ পরিস্থিতিতে উপজেলার ফুলবাড়ি ইউনিয়নে বিদ্যুতের দাবিতে এলাকাবাসীর উদ্যোগে প্রায় দুই ঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। এতে সড়কের উভয় পাশে কয়েক কিলোমিটার জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়, ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকেরা।
স্থানীয় সূত্রে জানা যায়, গত কয়েকদিন থেকে এলাকায় বিদ্যুৎ সমস্যার কারণে ক্ষুব্ধ হয়ে উঠে উপজেলাবাসী। বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার দাবিতে মঙ্গলবার (২১ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে স্থানীয় লোকজন সড়ক অবরোধ করে। এ সময় সিলেট-জকিগঞ্জ-বিয়ানীবাজার আঞ্চলিক মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায় এবং দ্রুতই যানজট দীর্ঘ আকার ধারণ করে।
অবরোধকালে এলাকায় উত্তেজনা বিরাজ করলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাত সাড়ে ৮টার দিকে সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে পৌঁছে অবরোধকারীদের সরালে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
স্থানীয়রা জানান, দ্রুত স্থায়ী সমাধান না হলে তারা আবারও কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবেন।
Related News
সিলেটে ট্রেনের টিকিট কালোবাজারে বিক্রি, ব্ল্যাকারের এক মাসের কারাদণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে ট্রেনের টিকিট কালোবাজারে বিক্রির দায়ে এক ব্যক্তিকে এক মাসের কারাদন্ড প্রদানRead More
গোলাপগঞ্জে ছাত্রকে ধর্ষণের অভিযোগে প্রধান শিক্ষক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে ছাত্রকে ধর্ষণের মামলায় এক প্রধান শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবারRead More



Comments are Closed