কমলগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: “আগামী প্রজন্মকে সক্ষম করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি” এই প্রতিপাদ্য নিয়ে মৌলভীবাজারের কমলগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন করা হয়েছে।
রোববার বেলা ১১ টায় কমলগঞ্জ উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে দুর্যোগ বিষয়ক মহড়া র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীনের সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পালের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডা. মাহবুবুল আলম ভুঁইয়া, কমলগঞ্জ ফায়ার সার্ভিস ষ্টেশনের ইনচার্জ মো. ফয়েজ আহমদ, প্রেসক্লাবের আহবায়ক এম এ ওয়াহিদ রুলু, সিনিয়র ফায়ার ফ্রাইটার মিজানুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে সাংবাদিক, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্কাউটের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
Related News
শ্রীমঙ্গলে যুবদলের ৬ নেতাকে শোকজ
বৈশাখী নিউজ ডেস্ক: কেন্দ্র ঘোষিত সাংগঠনিক কর্মসূচি যথাসময়ে পালন না করা ও দায়িত্বে অবহেলার অভিযোগেRead More
কমলগঞ্জে আগুনে বসতঘর পুড়ে ছাই, ক্ষতিগ্রস্ত ৩টি ঘর
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ৩নং মুন্সিবাজার ইউনিয়নের হরিশ্বরণ গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি বসতঘরRead More



Comments are Closed