চুনারুঘাটে দোকানে মিললো প্রতিবন্ধী ব্যক্তির গলাকাটা দেহ
হবিগঞ্জ সংবাদদাতা: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার রেমা চা বাগানে জালাল মিয়া (৫০) নামে এক শারীরিক প্রতিবন্ধীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
জালাল মিয়া গাজীপুর ইউনিয়নের চেগানগর এলাকার মৃত রুসমত আলীর ছেলে।
বৃহস্পতিবার (১০ অক্টোবর) দিবাগত গভীর রাতে রেমা চা বাগানের ১নং লাইনের দোকান ঘরে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।
স্থানীয় সূত্রে জানা যায়, শারীরিক প্রতিবন্ধী জালাল মিয়া তার বাড়ি থেকে প্রায় ১ কিলোমিটার দূরে উপজেলার রেমা চা বাগানের ১নং লাইনে দীর্ঘদিন থেকে ব্যবসা ও বসবাস করে আসছেন। বৃহস্পতিবার রাতে ব্যবসা শেষে তিনি দোকানে ঘুমিয়ে পড়েন। শুক্রবার সকালে স্থানীয় লোকজন দোকানে তার গলাকাটা মরদেহ দেখতে পায়।
পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ ও ইউপি চেয়ারম্যান ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করেন। এসময় দোকানের ক্যাশের একটি ড্রয়ার ভাঙা পাওয়া যায়। ধারণা করা হচ্ছে- দুর্বৃত্তরা ড্রয়ারের টাকা লুট করার সময় হয়তো জালাল মিয়া বাধা দিলে এ ঘটনা ঘটেছে।
এ বিষয়ে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে মর্গে প্রেরণ করেছে। অপরাধী সনাক্তের জন্য গোয়েন্দা তৎপরতা চলছে।
Related News
হবিগঞ্জে মোটরসাইকেল-টমটম সংঘর্ষ, দুই বন্ধু নিহত
বৈশখী নিউজ ডেস্ক: ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কের হবিগঞ্জের চুনারুঘাটের চান্দপুর চা বাগান এলাকায় মোটরসাইকেলের সাথে টমটমRead More
হবিগঞ্জে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ শহরের প্রধান সড়কের পাশে ফুটপাত দখল করে গড়ে ওঠা শতাধিক অবৈধRead More



Comments are Closed