সিলেটে ৫ দিনের জন্য যেসব কাজ নিষিদ্ধ করলো পুলিশ
বৈশাখী নিউজ ডেস্ক: সনাতন ধর্মালম্বীদের শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে ৫ দিনের জন্য সিলেট মহানগরে আতশবাজি ও পটকা ফুটানো নিষিদ্ধ করেছে মেট্রোপলিটন পুলিশ। এছাড়া সকল মন্ডপ এলাকায় সব ধরণের মাদকদ্রব্য সেবন ও কেনা-বেচা নিষিদ্ধ করা হয়েছে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কমিশনার মো. রেজাউল করিম (পিপিএম- সেবা) এক বিজ্ঞপ্তিতে এসব নিষেধাজ্ঞা জারি করেছেন।
এ নির্দেশনা না মানলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন তিনি।
শুক্রবার সন্ধ্যায় পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়- শান্তিপূর্ণভাবে ও নির্বিঘ্নে দুর্গাপূজার আচার-অনুষ্ঠানগুলো সম্পন্নের লক্ষ্যে ৯ থেকে ১৩ অক্টোবর পর্যন্ত সিলেট মহানগরের সব এলাকায় আতশবাজি, পটকা ফুটানো নিষিদ্ধ। এছাড়া এই সময়ে মহানগরের সকল পূজা মন্ডপের আশপাশে সব ধরণের নেশাদ্রব্য যেমন- দেশি-বিদেশি মদ, স্প্রিরিট, এলকোহল, ফেন্সিডিল, গাঁজা, ইয়াবা, হেরোইন, প্যাথেডিন ইত্যাদি সেবন ও কেনা-বেচা নিষিদ্ধ করা হলো।
এই নির্দেশনা অমান্যকারীর বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
Related News
শিক্ষা-স্বাস্হ্য-কৃষিসহ সামাজিক সুরক্ষা খাতে বরাদ্দ বাড়াও : বাসদ
Manual6 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: ধনী তোষণের বাজেট নয় জনকল্যাণমুখী বাজেট, শিক্ষা-স্বাস্থ্য-কৃষিসহ সামাজিক সুরক্ষাRead More
মরহুম ব্রিগেডিয়ার (অব.) আব্দুল মালিক স্মরণে স্মৃতি ফলক উন্মোচন
Manual4 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশে হৃদরোগ চিকিৎসার পথিকৃৎ তত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্ঠা, ন্যাশনালRead More



Comments are Closed