নলডাঙ্গার হালতি বিলে বজ্রপাতে ২ জনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: নাটোরের নলডাঙ্গায় বজ্রপাতে মো. মোমিন হোসেন (৩৫) ও রায়হান আলী (৩২) নামে দুজনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরও দুজন।
শুক্রবার (১১ অক্টোবর) ভোরে নলডাঙ্গা উপজেলার হালতিবিলে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন মো. সেন্টু (৫২) এবং মকবুল হোসেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে হালতিবিলে নৌকা নিয়ে তিনজন শামুক তুলতে যান। এ সময় হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলে মোমিন হোসেনের মৃত্যু হয়। এতে নৌকায় থাকা আরও একজন গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
অপরদিকে হালতিবিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে রায়হান আলী নামে আরেকজনের মৃত্যু হয়। অপরজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়।
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান গণমাধ্যমকে বলেন, বজ্রপাতে হালতিবিলে দুজনের মৃত্যুর খবর পেয়েছি। একজনের বাড়ি নলডাঙ্গায় এবং অপরজন আত্রাই উপজেলায়। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে।
Related News
পত্নীতলায় কারিতাসের অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত
মহসিনা ফেরদৌস, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: পত্নীতলায় সামাজিক নিরাপত্তা কর্মসূচির সেবাসমূহ, স্বাস্থ্যসম্মত স্যানিটেশন, কেঁচো সার বাজারRead More
পত্নীতলায় উপকারভোগীদের মাঝে ৪ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান
মহসিনা ফেরদৌস, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: পত্নীতলার কারিতাসের আয়মূলক কার্যক্রমের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর জীবিকায়ন ও সহনশীলতাRead More



Comments are Closed