নবাবগঞ্জে বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: দিনাজপুরে নবাবগঞ্জে কৃষি জমিতে কাজের সময় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। সম্পর্কে তারা বেয়াই।
বৃহস্পতিবার (১০ অক্টোবর) বিকালে মাহমুদপুর ইউনিয়নের পদুমহার গ্রামে এ ঘটনা ঘটে।
দিনাজপুরের সিভিল সার্জন কার্যালয়ের মিডিয়া সেলের কর্মকর্তা তানভীর রবিন জানান, বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার দিকে নবাবগঞ্জ উপজেলার মাহমুদপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের পদুমহার গ্রামের উত্তরে মাঠে কাজ করতে গিয়ে বজ্রপাতে দুই জনের মৃত্যু হয়েছে।
মৃত দুই জনের মধ্যে আজাকার (৫৩) নবাবগঞ্জ উপজেলার মাহমুদপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের পদুমহার গ্রামের জোনাব আলীর ছেলে। আর অপর মৃত আমছার আলী বাঁংগালু (৫৫) পার্শ্ববর্তী ঘোড়াঘাট উপজেলার বুলাকীপুর ইউনিয়নের চৌরিগাছা গ্রামের বাসিন্দা। সম্পর্কে তারা বেয়াই।
Related News
পঞ্চগড়ে কৃষি জমির পাশ থেকে নারীর মরদেহ উদ্ধার
মো.সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: পঞ্চগড়ের দেবীগঞ্জে কৃষি জমির পাশ থেকে হাছিনা বেগম (৪৫)Read More
করতোয়া নৌ ট্র্যাজেডির আজ ৪ বছর: আজও কাঁদছে করতোয়ার পাড়
মো.সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: ২০২২ সালের ২৫ সেপ্টেম্বর সনাতন ধর্মাবলম্বীদের দেবীপক্ষের সূচনা তথাRead More



Comments are Closed