আজমিরীগঞ্জে খাল থেকে যুবকের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের আজমিরীগঞ্জে খালে ভাসমান অবস্থায় সুজন রবিদাস (৪৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সুজন জেলার বানিয়াচং উপজেলার পৈলারকান্দি এলাকার মৃত চিরতন রবিদাসের ছেলে।
বুধবার (২ অক্টোবর) দুপুর দুইটায় উপজেলার কাকাইলছেও ইউনিয়নের সৌলরীর কাদিরপুর (জয়নগর) সংলগ্ন খাল থেকে ভাসমান অবস্থায় সুজন রবিদাসের মরদেহটি উদ্ধার করে পুলিশ।
মারা যাওয়া সুজন দীর্ঘদিন ধরে স্ত্রী সন্তানদের নিয়ে আজমিরীগঞ্জ উপজেলার কাকাইলছেও ইউনিয়নের সৌলরীর কাদিরপুরে (জয়নগর) বসবাস করতেন।
পুলিশ ও নিহতের পারিবারিক সুত্রে জানা গেছে, মঙ্গলবার (১লা অক্টোবর) সন্ধ্যায় ঘর থেকে বের হয়ে রাতে আর ঘরে ফেরেনি সুজন। বুধবার দুপুর একটার দিকে সৌলরী মাধ্যমিক বিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী টিফিনে বাড়ি ফেরার পথে মরদেহটি পানিতে ভাসতে দেখে স্থানীয়দের অবগত করেন। পরে পুলিশকে খবর দিলে আজমিরীগঞ্জ থানার উপ-পরিদর্শক প্রদীপ রায়সহ পুলিশের একটি দল স্থানীয়দের সহযোগিতায় মরদেহটি উদ্ধার করেন।
স্থানীয় ইউপি সদস্য নজরুল ইসলাম বাবুল বলেন, স্থানীয়দের মধ্যেমে ভাসমান মরদেহটির বিষয়টি জানতে পারি। সুজনের পরিবারের সাথে কথা বলে জানতে পেরেছি তিনি মৃগীরোগে আক্রান্ত ছিলেন।
আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি এম মাঈদুল হাছান মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন।
Related News
হবিগঞ্জে নারীদের আপত্তিকর ছবি ধারণ নিয়ে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচংয়ে মেয়েদের স্কুল, কলেজ ও মাদ্রাসায় যাতায়াতের পথে ইভটিজিং এবং নারীদেরRead More
হবিগঞ্জে ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হেলাল আটক
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বাহুবলে সরকারিভাবে নিলামে কেনা ভারতীয় জিরাবোঝাই একটি ট্রাক আটকে পাঁচ লাখRead More



Comments are Closed