সুনামগঞ্জে নলুয়ার হাওরে নৌকা ডুবে বৃদ্ধা নিহত
সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের দিরাইয়ের নলুয়ার হাওরে ঝড়ের কবলে পরে নৌকা ডুবে রহিমা বেগম (৭৫) নামে এক বৃদ্ধা নিহত ও তার নাতি বউ মল্লিকা বেগম (৪৫) নিখোঁজ হয়েছে।
শুক্রবার বিকেলে উপজেলার নলুয়ার হাওরে এ নৌকা ডুবির ঘটনা ঘটে।
মৃত রহিমা বেগম উপজেলার জগদল ইউনিয়নের কালধর গ্রামের মৃত আব্দুল কাদির এবং নিখোজ মল্লিকা বেগম কালাম উদ্দিনের স্ত্রী।
গ্রামবাসী সুত্রে জানা যায়, উপজেলায় শুক্রবার ৩টার দিকে পার্শ্ববর্তী জগন্নাথপুর উপজেলা সদর থেকে নিহত রহিমা বেগম, তার নাতি বউ মল্লিকা বেগমসহ একই পরিবারের ৬ জন ইঞ্জিন চালিত ছোট্র ডিঙ্গী নৌকা করে বাড়ী ফিরছিলেন। বিকেলে নলুয়ার হাওরের মাঝামাঝি আসার পর সামান্য বাতাসেই নৌকাটি পানিতে ডুবে যায়।
এর পেছনেই ছিল যাত্রীবাহী বড় নৌকা তারা দ্রুত এসে অন্যদের জীবিত উদ্ধার করলেও রহিমা বেগমকে মৃত উদ্ধার করে। একই সাথে মল্লিকা বেগমকে অনেক খোঁজা খোঁজি করেও পায়নি।
জগদল ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ রুমন মিয়া চৌধুরী জানান,পরে সন্ধ্যার পর রহিমা বেগমকে নিজ বাড়ী কালধর গ্রামে দাফন করা হয়েছে।
ঘটনাস্থল জগন্নাথপুর উপজেলায় হওয়ায় নিখোঁজ মল্লিকা বেগমের সন্ধানে কাজ করছে জগন্নাথপুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন।
নিখোঁজ মনিকার মরদেহ উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল, পুলিশ ও স্থানীয় লোকজন কাজ করছেন বলে জানান দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইখতিয়ার উদ্দিন চৌধুরী।
এব্যাপারে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ আজিজুর রহমান বলেন, নৌকা ডুবিতে নিহত বৃদ্ধার মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। অপর মহিলা নিখোঁজ থাকায় মরদেহ উদ্ধারের চেষ্টা চলছে।
Related News
সুনামগঞ্জে ভাবীকে হত্যার দায়ে দেবরের যাবজ্জীবন
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের দিরাইয়ে পৈতৃক সম্পত্তি বিক্রির বিরোধের জেরে ভাবী হামিদা খানমকে (৬০) হাতুড়িRead More
সিলেট-সুনামগঞ্জ মহাসড়ক সংস্কারে প্রায় ৬ কোটি টাকার অনিয়মের অভিযোগ
সুনামগঞ্জ প্রতিনিধি: সড়কে সংস্কারের দৃশ্য নেই, মাঠে নেই কাঙ্ক্ষিত কাজের চিহ্ন—তবু কাগজপত্রে যেন কাজ শেষ।Read More



Comments are Closed