Main Menu

মোগলাবাজারে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের মোগলাবাজারে বসতঘরে ঢুকে ৬ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ ওঠেছে। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে ৮নং মোগলাবাজার ইউনিয়নের জাহানপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মোগলাবাজার থানায় ভুক্তভোগীর মা বাদি হয়ে মামলা দায়ের করেন।

এর আগে, শিশুটিকে দক্ষিণ সুরমা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসার জন্য নিয়ে গেলে ডাক্তাররা তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করার পরামর্শ দেন।

মামলার বিবরণে জানা যায়, ভুক্তভোগীর মা পাশের বাড়িতে পানি আনতে গেলে তার শাশুড়ি ডাক দিয়ে তাড়াতাড়ি বাড়ি আসতে বলেন। বাড়ি এসে শিশুটিকে বিবস্ত্র অবস্থায় দেখতে পান। মেয়েটি জানায়, জুবেল মিয়া তাকে জোরপূর্বক ধর্ষণ করে এবং সে জোরাজোরি করলে তার শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে জুবেল। পরে ভুক্তভোগীর মা তার স্বামীকে মুঠোফোনে ঘটনার খবর জানালে তিনি বাড়ি এসে আশেপাশের লোকজনকে বিষয়টি অবগত করেন।

এ বিষয়ে মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোশাররফ হোসেন বলেন, আমরা অভিযোগ অনুযায়ী মামলা নিয়েছি। ভুক্তভোগীকে মেডিকেলে চিকিৎসা দেওয়া হচ্ছে।

 

Share





Related News

Comments are Closed