গোলাপগঞ্জে জুমার খুতবা পাঠরত অবস্থায় ইমামের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে জুমার খুতবা চলাকালে মৃত্যুর কোলে ঢলে পড়লেন ফাজিলপুর খোরাসানি জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মুহিবুল হক। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
অসুস্থতার কারণে শুক্রবার জুমার শেষ ইমামতি করতে চেয়েছিলেন। তার বিদায় উপলক্ষে নামাজ শেষে এলাকাবাসী তার রাজকীয় বিদায়ের আয়োজন করেছিলো। কিন্তু তার এমন মৃত্যুতে মুসুল্লিদের মাঝে শোকের ছায়া নেমে আসে।
তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য সুলতান আহমদ মজনু।
জানা যায়, শুক্রবার উপজেলার সদর ইউনিয়নেরফাজিলপুর খোরাসানি জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মুহিবুল হক জুমার নামাজের দ্বিতীয় খুতবার সময় অসুস্থ হয়ে মাটিতে ঢলে পড়েন। এলাকাবাসী তাকে তাৎক্ষণিক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মাওলানা মুহিবুল হক কানাইঘাট উপজেলার রাজাগঞ্জ ইউনিয়নের লালারচক গ্রামের বাসিন্দা। প্রায় ১০ বছর ধরে ফাজিলপুর খোরাসানি জামে মসজিদের ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। এর আগে তিনি উপজেলার চৌঘরী জামে মসজিদের ইমাম ছিলেন।
Related News
ঢাকায় ডেঙ্গুতে মারা গেলেন সিলেটের আলেম আমির হামজা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের এক আলেম ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢাকায় মৃত্যুবরণ করেছেন। রবিবার (২৭ সেপ্টেম্বর)Read More
সিলেট-করিমগঞ্জ কয়লা ও পাথর ব্যবসায়ীদের যৌথ সভা
বৈশাখী নিউজ ডেস্ক: সীমান্ত বাণিজ্য সম্প্রসারণ ও দ্বিপক্ষীয় বাণিজ্যিক সুবিধাদি বৃদ্ধির লক্ষ্যে ভারতের করিমগঞ্জ এক্সপোর্টারস্Read More



Comments are Closed