Main Menu

বঙ্গবন্ধু সেতুতে ট্রাকের পেছনে বাসের ধাক্কা, বাবা-ছেলেসহ নিহত ৩

Manual7 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতুর ওপরে ট্রাকের পেছনে বাসের ধাক্কার ঘটনায় বাবা-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৮ জন।

শনিবার (৭ সেপ্টেম্বর) ভোর সোয়া ৫টার দিকে বঙ্গবন্ধু সেতুর ১৩নং পিলারের কাছে ঢাকাগামী লেনে এই দুর্ঘটনা ঘটে।

Manual2 Ad Code

নিহতরা হলেন- সদর উপজেলার বাগবাটি ইউনিয়নের পিপুলবাড়িয়া এলাকার বাসিন্দা সফর শেখের ছেলে রহিজ উদ্দিন, তার ছেলে রিপু (২৬) ও একই উপজেলার বনবাড়িয়া গ্রামের সুশান্ত শেখরের ছেলে চন্দ্র শেখর।

Manual6 Ad Code

বিষয়টি নিশ্চিত করেছেন বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কাদের জিলানী।

তিনি বলেন, সিরাজগঞ্জ থেকে ঢাকাগামী ঢাকা এক্সপ্রেস পরিবহনের একটি যাত্রীবাহী বাস ভোর সোয়া ৫টার দিকে সেতুর ১৩নং পিলারের কাছে এসে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই তিন যাত্রী নিহত হন। এ ঘটনায় আহত হন আরও ৮ জন।

ওসি আরও বলেন, ঘটনাস্থলে পৌঁছে নিহত তিনজন ও আহত আটজনকে উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়া হয়েছে। তাৎক্ষণিকভাবে দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করে সেতুর ওপর যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। তবে ট্রাকটি দুর্ঘটনার পরপরই চলে গেছে।

Manual3 Ad Code

সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. ফয়সাল আহমেদ বলেন, দুর্ঘটনায় নিহত হওয়া তিনজনের মরদেহ মর্গে রাখা আছে। এছাড়াও আহতদের মধ্যে কয়েকজন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন এবং তিনজন গুরুতর অবস্থায় ভর্তি আছেন। তবে তারা এখন শঙ্কামুক্ত।

Manual5 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual8 Ad Code