এসএমইউ’র উপচার্য, পাথর, বালু সিন্ডিকেট ও অস্ত্রধারীদের আইনের আওতায় আনার দাবী
বৈশাখী নিউজ ডেস্ক: দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় সভাপতি সিনিয়র আইনজীবী নাসির উদ্দিন এডভোকেট, সিনিয়র সহ সভাপতি ইকবাল হোসেন চৌধুরী ও সাধারণ সম্পাদক জননেতা মকসুদ হোসেন এক বিবৃতিতে গত ৫ সেপ্টেম্বর-২০২৪ একটি জাতীয় জনপ্রিয় দৈনিকে প্রকাশিত সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপচার্য এএইচএম এনায়েত হোসেন এর বিরুদ্ধে অনিয়ম, উপস্থিতি ও স্বজনপ্রীতির অভিযোগের খবর ছাপা হয়েছে।
সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত নার্সিং কলেজগুলোর পরীক্ষা চলাকলে কেন্দ্রে পরিদর্শনে না গিয়েও বিল উত্তোলন, আস্থাভাজন ঠিকাদারকে কাজ দেয়া সহ নানা অনিয়মের খবরের উদ্বেগ, উৎকণ্ঠা প্রকাশ করে বলেন, গত ১৫ বছরে দুর্নীতিবাজদের পাহারাদার হাসিনা সরকারের আমলে কোম্পানীঞ্জ গোয়াইনঘাট, জাফলং পাথর কোয়ারী, বালু উত্তোলনের সিন্ডিকেটদের কারণে সরকার কোটি কোটি টাকার রাজস্ব থেকে বঞ্চিত হয়েছে। সিন্ডিকেটদের সদস্যরা এ ধরনের লুটপাটে অংশ নিয়ে আঙ্গুল ফুলে কলা গাছ, কলাগাছ থেকে বট গাছে পরিণত হয়েছেন। তারা এখনো ধরাছোয়ার বাইরে।
কোটা সংস্কার আন্দোলনে ১৮ জুলাই থেকে ৪ঠা আগস্ট পর্যন্ত সিলেট নগরীতে অবৈধ অস্ত্রবাজদের অস্ত্রবাজী নগরবাসী দেখেছে। প্রকাশ্যে ভয়ংকর অস্ত্রগুলো নিয়ে এই চিহ্নিত সন্ত্রাসীরা ছাত্র-জনতার উপর হামলা চালিয়েছে। এই হামলার কারণে অনেকেই পঙ্গু হয়ে চিকিৎসাধীন রয়েছেন।
নেতৃবৃন্দ এসএমইউ’র উপচার্যের অনিয়মের তদন্ত, পাথর, বালু সিন্ডিকেট ও অস্ত্রধারীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার জোর দাবী জানিয়ে বলেন, পাথর ও বালু সিন্ডিকেটদের বিষয়ে অত্র সংগঠন সরেজমিনে পরিদর্শন করে একটি গণশুনানীর উদ্যোগ গ্রহন করবে ইনশাআল্লাহ। বিজ্ঞপ্তি
Related News
গণতন্ত্র পেয়েছি, রক্ষা করা এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে দেশেRead More
সিলেটে রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠান বয়কট করল মহানগর বিএনপি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সিটি করপোরেশনের উদ্যোগে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সম্মানে আয়োজিত নাগরিকRead More



Comments are Closed