মৌলভীবাজারে বজ্রপাতে যুবকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কমলগঞ্জে কৃষিকাজের সময় বজ্রপাতে এক যুবকের মৃত্যু হয়েছে।
সদর ইউনিয়নের ভেড়াছড়া গ্রামে বৃহস্পতিবার দুপুর ১২টায় বজ্রপাতে মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, জমিতে কৃষিকাজ করার সময় প্রচন্ড বজ্রপাতে আমজদ হোসেন (৩৫) মারা যান। তিনি ওই গ্রামের রইছ মিয়ার পুত্র। আকস্মিক মৃত্যুতে গ্রামজুড়ে শোকের ছায়া নেমে আসে।
উপজেলা নির্বাহী অফিসার জয়নাল আবেদীন বলেন, বিষয়টি শুনেছি। সঠিকভাবে তথ্য পাওয়া গেলে আর্থিক সহায়তা প্রদান করা হবে।
« সিকৃবিতে যৌথবাহিনীর অভিযানে অস্ত্র ও মাদক উদ্ধার (Previous News)
Related News
শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ, ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ
সালেহ আহমদ (স’লিপক): পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বিপ্লব জোরদারের লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ২নংRead More
নিখোঁজের ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ব্যাটারিচালিত টমটমসহ ধলাই নদীতে পড়ে নিখোঁজ হওয়ার প্রায় ৩০ ঘণ্টাRead More



Comments are Closed