Main Menu

সিকৃবিতে যৌথবাহিনীর অভিযানে অস্ত্র ও মাদক উদ্ধার

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) বিভিন্ন আবাসিক হলে অভিযান চালিয়ে অস্ত্র ও মাদক উদ্ধার করেছে সেনাবাহিনী।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত ৫টি আবাসিক হলে এই অভিযান পরিচালনা করা হয়।

হল গুলো হচ্ছে- শাহপরান (র.), বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, হুমায়ুন রশিদ চৌধুরী হল, আব্দুস সামাদ আজাদ হল, শাহ এ এম এস কিবরিয়া হল।

অভিযানে ছেলেদের ৫টি হল থেকে ১৬টি হেলমেট, ৪০টি ছুরি, মদ ও ফেনসিডিলের বোতল ৯০টি, লোহার পাইপ ১৫০টি, ২৭টি সামুরাই উদ্ধার করা হয়।

এসময় সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার সোহরাব, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মোজাম্মেল হক, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক এমদাদুল হক ও বিভিন্ন হলের প্রভোস্টবৃন্দ উপস্থিত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. মোজাম্মেল হক জানান, বিকাল তিনটা থেকে ছয়টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে অভিযান পরিচালনা করে অস্ত্র ও মদের বোতল উদ্ধার করা হয়। তবে কাউকে আটক করা হয়নি।

তিনি আরও বলেন, এসব হলে রাজনৈতিক দলের নেতাকর্মীরা ছিল। বিশেষ করে ছাত্রলীগের নেতাকর্মীরা ওই হলগুলোতে থাকতো।

 

Share





Related News

Comments are Closed