Main Menu

রাজনগরে জালালাবাদ এসোসিয়েশন কুয়েতে’র ত্রাণ বিতরণ

সালেহ আহমদ (স’লিপক): জালালাবাদ এসোসিয়েশন কুয়েতের পক্ষ থেকে মৌলভীবাজারের রাজনগর উপজেলার বন্যা কবলিত বিভিন্ন এলাকায় ত্রাণ বিতরণ করা হয়েছে।

শনিবার (৩১ আগষ্ট) বিকাল তিনটায় রাজনগর আইডিয়াল স্কুলের সামনে ত্রাণ বিতরণকালে জালালাবাদ এসোসিয়েশনের আজীবন সদস্য ও জালালাবাদ জার্নালিষ্ট এসোসিয়েশন ঢাকার সাধারণ সম্পাদক আনহার সমশাদ, রাজনগর প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক আব্দুর রহমান সোহেল, রাজনগর ইউনিয়নের সদস্য দেলোয়ার হোসেন, জেলা স্কাউট মেম্বার সৈয়দ আফসার আলী, সাকের আহমদ ইবাদ, এম এম হাসিবুজজামান, মোঃ আলী হোসেন ও তানজীম আহমেদ শিহাব প্রমুখ উপস্থিত ছিলেন।

এসময় জালালাবাদ এসোসিয়েশন কুয়েতের পক্ষ থেকে ২০০ জন বন্যার্তদের মাঝে চাল, ডাল, তেল, পেঁয়াজ, আলু বিস্কুট, চিনি, লবন, মুড়ি, ঔষধ সহ নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়।

Share





Related News

Comments are Closed