কমলগঞ্জে মোটরসাইকেল-পিকআপ ভ্যানের সংঘর্ষে আহত ১
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে মোটরসাইকেল ও পিকআপ ভ্যানের সংঘর্ষে মোটরসাইকেল আরোহী মারাত্মক আহত হয়েছেন।
শনিবার দুপুরে উপজেলার করিমপুর এলাকায় মোটর সাইকেল ও পিকআপ ভ্যানের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের কারণে মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছে।
আহত মোটরসাইকেল আরোহী ভানুগাছ বাজারের সত্যেন্দ্র দত্তের ছেলে সৌমিত দত্ত (২৬)। তার অবস্থার অবনতি হওয়ায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কতর্ব্যরত চিকিৎসক জানান, আহত ব্যক্তির প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। তার অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
Related News
মৌলভীবাজারে অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য তৈরি, লাখ টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজার শহরের মোস্তফাপুর এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদন ও খাদ্য নিরাপত্তাRead More
কমলগঞ্জে গাছ চুরির মামলায় হয়রানির অভিযোগ ব্যবসায়ীর
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে গাছ চুরির মামলায় নির্দোষ ব্যবসায়ীকে হয়রানির অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে।Read More



Comments are Closed