আল-সুন্নাহ যুব কল্যাণ সংস্থার ফ্রি মেডিকেল ক্যাম্প ও ত্রাণ বিতরণ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার তিরাশিগাঁও আল-সুন্নাহ যুব কল্যাণ সংস্থার উদ্যোগে মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার বন্যা কবিলত ইসলামপুর এলাকায় ফ্রি মেডিকেল ক্যাম্প, বিনামূল্যে ঔষধ প্রদান এবং শুকনা খাবার ও নগদ অর্থ বিতরণ অনুষ্ঠান গত ২৬ আগস্ট সোমবার সম্পন্ন হয়েছে।
আল-সুন্নাহ যুব কল্যাণ সংস্থার প্রবাসী উপদেষ্টা মন্ডলী ও সদস্যবৃন্দের সার্বিক সহযোগিতায় বন্যা ক্ষতিগ্রস্ত মানুষের চিকিৎসা সেবা প্রদান করেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ডাঃ জুবায়ের আহমেদ। এ সময় রোগীদের মধ্যে বিনামূল্যে ঔষধ প্রদান করা হয়।
ফ্রি মেডিকেল ক্যাম্প, নগদ অর্থ ও ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আল-সুন্নাহ যুব কল্যাণ সংস্থার সভাপতি রায়হান আহমেদ, সহ-সভাপতি রেজান মিয়া, খালেদ আহমেদ, রুহুল আমিন ও শাহিন আহমেদ, সাধারণ সম্পাদক আকরাম হোসেন, সহ সাধারণ সম্পাদক রাজেক হোসেন ও রাজু আহমেদ, সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন, অর্থ সম্পাদক রিমন মিয়া, সহ-অর্থ সম্পাদক ফাহাদ হোসাইন, প্রচার সম্পাদক ইরফান আহমেদ রুম্মান, ধর্ম বিষয়ক সম্পাদক সাব্বির আহমেদ, সদস্য সালা উদ্দিন, সুজন মিয়া, মারুফ হোসেন, নজরুল ইসলাম, জুয়েল আহমেদ, রফিক আহমেদ, নাজিম খাঁ, সাজু মিয়া, ফুল মিয়া, নিজাম আহমেদ, জায়েদ, হাফিজুর রহমান ওয়ালিদ, সুয়েব আহমেদ, শাহিন মিয়া, ফয়ছল আহমদ, রাসেল আহমেদ, নেওয়াজুর রহমান রেহান প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, আর্ত মানবতার কল্যাণে প্রতিষ্ঠালগ্ন থেকে আল-সুন্নাহ যুব কল্যান সংস্থা কাজ করে যাচ্ছে। দেশের যে কোন দুর্যোগে বঞ্চিত মানুষের পাশে রয়েছে এই সংস্থা। তারই ধারাবাহিকতায় বন্যা কবলিত মৌলভীবাজার জেলায় ত্রাণ বিতরণ ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
বক্তারা বলেন, বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষ খাবারসহ নানামুখী সমস্যার মধ্য দিয়ে সময় পার করছে। এ সংস্থার মত অন্যান্য রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও প্রবাসী সহ বিভিন্ন সংগঠনকে বন্যাকবলিত মানুষের সহযোগিতা এগিয়ে আসার আহবান জানান। বিজ্ঞপ্তি
Related News
মৌলভীবাজারে অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য তৈরি, লাখ টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজার শহরের মোস্তফাপুর এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদন ও খাদ্য নিরাপত্তাRead More
কমলগঞ্জে গাছ চুরির মামলায় হয়রানির অভিযোগ ব্যবসায়ীর
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে গাছ চুরির মামলায় নির্দোষ ব্যবসায়ীকে হয়রানির অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে।Read More



Comments are Closed